টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ ও সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেছেন।শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল ক্লাবে ‘সময়ের সাহিত্য কণ্ঠ’ আয়োজিত কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একসময় টাঙ্গাইল সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। সময়ের ব্যবধানে সেই অবস্থান অনেকটাই হারিয়ে গেছে। সাহিত্যচর্চা বাড়ানো এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তা পুনরুদ্ধার সম্ভব বলে তিনি মনে করেন।প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা গেলে দ্রুতই টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ ক্ষেত্রে স্থানীয় ঐতিহ্য, লোকশিল্প ও আধুনিক সংস্কৃতির সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।টাঙ্গাইলকে কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজিমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে জেলাটি সন্ত্রাসের সঙ্গে যুক্ত যে অপবাদ পেয়েছিল, তা থেকে বের হয়ে আসতে হবে। এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মাহমুদ কামাল। উদ্বোধন করেন কবি ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। এ সময় আরও বক্তব্য দেন কবি আযাদ কামাল, ড. ইউসুফ খান, কবি বাদলসহ অন্যরা। অনুষ্ঠানে জেলার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাঝপথেই বিপিএল ছেড়ে দেশে ফিরবেন পাকিস্তানি ক্রিকেটাররা
মাঝপথেই বিপিএল ছেড়ে দেশে ফিরবেন পাকিস্তানি ক্রিকেটাররা

সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। গত ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার Read more

নির্বাচন করার টাকা নেই ইউক্রেনের: জেলেনস্কির দপ্তর
নির্বাচন করার টাকা নেই ইউক্রেনের: জেলেনস্কির দপ্তর

নিজস্ব অর্থায়নে নির্বাচন আয়োজনে সক্ষম নয় ইউক্রেন। এক্ষেত্রে অন্যান্য দেশের অর্থায়ন প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির Read more

সিরাজগঞ্জে সাত বছরের শিশুকে হত্যা করে পালালো সৎ মা
সিরাজগঞ্জে সাত বছরের শিশুকে হত্যা করে পালালো সৎ মা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে মাত্র সাত বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। নিহত Read more

তেঁতুলিয়ার আকাশে শ্বেত-শুভ্র কাঞ্চনজঙ্ঘার উঁকি, দেখতে পর্যটকদের ভিড়
তেঁতুলিয়ার আকাশে শ্বেত-শুভ্র কাঞ্চনজঙ্ঘার উঁকি, দেখতে পর্যটকদের ভিড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টানা তিন দিন ধরে দেখা মিলেছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। এই পর্বত এক পলক দেখতে প্রতি Read more

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

মালয়েশিয়ায় চালু হলো বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি)। শুক্রবার (৮ আগস্ট) থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া শুরু করেছে Read more

বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফলে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে গোসিংগা গ্রামে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন