ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। মাঠের খেলার বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে দুই দলের মধ্যকার নানা ঘটনা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। যুব এশিয়া কাপেও এর ব্যতিক্রম হয়নি। অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে আজ রোববার আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তবে ম্যাচ শুরুর আগেই আলোচনায় উঠে আসে দুই দলের ‘নো হ্যান্ডশেক’ অবস্থান। টসের পরে দুই দলের অধিনায়ক সৌজন্য বিনিময় করেননি। টসের সময় ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে যেমন হাত মেলাতে আগ্রহ দেখাননি, তেমনি পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফও কোনো সৌজন্যতা প্রদর্শন করেননি। পাকিস্তান টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। টস শেষে দুই অধিনায়কের মধ্যে চোখাচোখি বা হাত মেলানোর দৃশ্য দেখা যায়নি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে তারা সরাসরি নিজ নিজ ড্রেসিংরুমে ফিরে যান।চলতি বছর মে মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আবারও স্পষ্ট হয়ে ওঠে। এশিয়া কাপে মুখোমুখি হওয়ার সময়ও সেই প্রভাব দেখা গিয়েছিল। ওই আসরে অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের সালমান আগার সঙ্গে হাত মেলাননি। একাধিকবার দেখা হলেও সৌজন্য বিনিময় এড়িয়ে যায় দুই দল।এমনকি ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল পিসিবি ও এসিসি প্রধান মহসিন নাকভীর কাছ থেকে ট্রফি গ্রহণ করতেও অনীহা প্রকাশ করে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও ট্রফি হস্তান্তর থেকে বিরত থাকেন। এখনো পর্যন্ত ট্রফি ভারতের হাতে পৌঁছায়নি, এ নিয়ে সমাধানের চেষ্টা চালাচ্ছে দুই দেশের বোর্ড।পুরুষ দলের পথ ধরেই মেয়েদের ক্রিকেটেও একই চিত্র দেখা গেছে। বিশ্বকাপে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি। এর ধারাবাহিকতায় এবার যুব এশিয়া কাপেও সৌজন্য বিনিময়ের অনুপস্থিতি দুই দেশের সম্পর্কের দূরত্বই তুলে ধরল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় অটোরিকশা চালককে হত্যা, ৫ জনের যাবজ্জীবন
নওগাঁয় অটোরিকশা চালককে হত্যা, ৫ জনের যাবজ্জীবন

নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে Read more

জিআই পণ্যের সনদ পেল ভোলার মইষা দই
জিআই পণ্যের সনদ পেল ভোলার মইষা দই

জিওগ্রাফিকাল আইডেনটিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ পেল ভোলার ২০০ বছরের ঐতিহ্যবাহী খাবার মহিষের দুধের কাঁচা টক দধি ‘মইষা Read more

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের অবরোধ, ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের অবরোধ, ১৪৪ ধারা জারি

সম্প্রতি নানা ঘটনা ও সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলায় আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে ১৪৪ ধারা জারি Read more

মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত
মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ Read more

রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী
রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী

ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন