যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের দেহের কিছু অংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) দেশটির গণমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল ৮ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহের অংশ জামিল লিমনের। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।স্থানীয় পুলিশ এখনো নিখোঁজ নাহিদা বৃষ্টির সন্ধান চালিয়ে যাচ্ছে। তিনি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী।দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল তাদের সবশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়।এসব তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস বিভাগ।এদিন সকালে নিখোঁজ দুই শিক্ষার্থীর মামলার তদন্তের কাজে বিশ্ববিদ্যালয়টি থেকে এক মাইলেরও কম দূরত্বে অবস্থিত লেক ফরেস্টের একটি আবাসিক এলাকা ঘিরে ফেলেন ডেপুটিরা।ওই এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধার হওয়া মানবদেহের অংশ নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের বলে শনাক্ত করা হয়েছে।শেরিফের কার্যালয় জানায়, ব্রুস বি. ডাউনসের লেক ফরেস্ট কমিউনিটির প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। সকাল ১০টা ৩৬ মিনিটে সোয়াট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১১টা ৫৫ মিনিটে সন্দেহভাজন একজনকে আটকের খবর জানায় শেরিফ কার্যালয়। পরে তার পরিচয় প্রকাশ করা হয়।এর আগে পুলিশ জানায়, লিমনকে ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসায় শেষবার দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ ঘটনায় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করেছে।অন্যদিকে, নাহিদা বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড ইনভাইরনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজের ঘটনাও নথিভুক্ত করেছে।লেক ফরেস্ট কমিউনিটি হলো একটি ‘ডিড-রেস্ট্রিকটেড’ এলাকা। ডিড-রেস্ট্রিকটেড কমিউনিটি বলতে হোমওনার্স অ্যাসোসিয়েশনের অধীনে এমন আবাসিক এলাকা বোঝায়, যেখানে বাসিন্দাদের কর্মকাণ্ড সীমিত রাখতে নির্দিষ্ট চুক্তি করা থাকে।  পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ
মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ

মাগুরায় এবার এক বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে দুই যুবক কতৃর্ক ধর্ষনের অভিযোগ উঠেছে।১৬ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী কিশোরী রাস্তায় Read more

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

চাঁদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরের দিকে পশ্চিম জাফরাবাদ দুই নম্বর ওয়ার্ড ঢালী বাড়িতে এই দুর্ঘটনা Read more

নাটোরে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
নাটোরে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় আতিকুর রহমান (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার কয়েনবাজার এলাকায় এ Read more

ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন

দেশের উত্তরের সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ বছর আবহাওয়া অনুকূল থাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে। বাড়তি ফলন ও ভালো দাম পেয়ে Read more

রাজধানীর বায়ু মানের উন্নতি, শীর্ষে জাকার্তা
রাজধানীর বায়ু মানের উন্নতি, শীর্ষে জাকার্তা

জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের Read more

রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ে পাশ করেনি কেউ
রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ে পাশ করেনি কেউ

সদ্য প্রকাশিত এইচএসসি'র ফলাফলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন মহাবিদ্যালয় থেকে ১২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করলেও কেউ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন