সীতাকুণ্ডে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর।শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর আমেনা কলোনী এলাকার পুকুরে এ ঘটনা ঘটে। নিহতারা হলেন, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মো: মাসুদের পুত্র আব্দুল্লাহ মোহাম্মদ আলী নূর (৫) ও উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর আমেনা কলোনীর আব্দুল মালেকের প্রতিবন্ধী শিশু কন্যা তাসপিয়া আকতার (১১)। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মো: মহিনুল ইসলাম।স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, বিকাল বেলা প্রতিবন্ধী তাসফিয়া আক্তার থালাবাসন ধুতে যায় রেলওয়ে পুকুরে। এ সময় তার সাথে যায় প্রতিবেশী আব্দুল্লাহ। পুকুরে অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় আব্দুল্লাহ । এ সময় তাকে বাঁচাতে চেষ্টা করতে গিয়ে পানিতে পড়ে যায় তাসপিয়া আকতার। পরে দুজনেই পানিতে তলিয়ে যায়। তাদের পরিধেয় জুতা পুকুর ঘাটে পড়ে থাকতে তাদের পরিবারকে খবর দেয়। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। এইদিকে একসাথে দুই শিশুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মো: মহিনুল ইসলাম বলেন, পুকুরে পড়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এফএস
Source: সময়ের কন্ঠস্বর
