জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। তবে সম্প্রতি শহরটির বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে।বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৬৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৪তম অবস্থানে রয়েছে ঢাকা। দূষণের দিক থেকে এ স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়।একই সময়ে ১৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এছাড়া ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৫৬ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার মেদান শহরের স্কোর ১৩৩।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজার ৭৭ শতাংশ দখল করেছে ইসরাইল
গাজার ৭৭ শতাংশ দখল করেছে ইসরাইল

গাজার ৭৭ শতাংশ স্থান দখল করে নিয়েছে ইসরাইল বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে Read more

চাকসুতে প্রচারণা শেষে ৩৫ বছর পর ভোট উৎসবের অপেক্ষা
চাকসুতে প্রচারণা শেষে ৩৫ বছর পর ভোট উৎসবের অপেক্ষা

৩৫ বছর পর বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন কাল। প্রচারণা শেষে এখন অপেক্ষা ভোট উৎসবের। ভোটগ্রহণের পাশাপাশি কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে Read more

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগী ২০ হাজার ছাড়িয়েছে
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগী ২০ হাজার ছাড়িয়েছে

দেশে গত একদিনে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত (একদিনে)  এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে Read more

চকরিয়ায় মাতামুহুরি ব্রিজের উপর কুড়িয়ে পাওয়া শিশুটি বেঁচে নেই
চকরিয়ায় মাতামুহুরি ব্রিজের উপর কুড়িয়ে পাওয়া শিশুটি বেঁচে নেই

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি ব্রিজের উপর থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটি আর বেঁচে নেই।বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১টার সময় চকরিয়া Read more

ফুলবাড়ীতে নালার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
ফুলবাড়ীতে নালার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সামনের রাস্তার পাশের নালার পানিতে ডুবে শাহাজালাল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০১ আগস্ট) Read more

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ দল
আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ দল

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গতকাল আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে টুর্নামেন্টের সুপার ফোরে খেলার সুযোগ আছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন