উপসাগরীয় এলাকায় যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় দুইমাস কুয়েত বিমানবন্দর বন্ধ থাকার পর অবশেষে ২৬ এপ্রিল থেকে প্রথম ধাপে সরাসরি কুয়েত এয়ারলাইন্স ঢাকা সহ ১৭ দেশে এবং জাজিরা ০৯ দেশে ফ্লাইট পরিচালনা করবে। তবে জাজিরা এয়ারওয়েজের ঢাকা টু কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে না এ ক্ষেত্রে তারা ঢাকা টু দাম্মাম হয়ে বাসে কুয়েত যাত্রী সেবা দিবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্তিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।এতে করে সস্তি ফিরছে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের মাঝে তারা অনেকেই দেশে ছুটিতে এসে বিমান চলাচল সাময়িক বন্ধ থাকায় নিজ নিজ কর্মসংস্থানে ফিরতে না পেরে অনিশ্চয়তায় ভুগছিলেন। এখন যেহেতু কুয়েত এয়ারপোর্টে কে ধাপে ধাপে খুলে দেওয়া হচ্ছে এজন্য তারা আনন্দিত।তবে এখন পর্যন্ত শুধু মাত্র কুয়েত এয়ারওয়েজ এর ফ্লাইট গুলো ঢাকা টু কুয়েত রুটে সরাসরি পরিচালনার কথা জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশন। যারা বিগত সময় ফ্লাইট বন্ধ থাকার কারনে কুয়েত যেতে পারেননি তাদের পুনঃরায় সম্পুর্ণ বিনামূল্যে নতুন সিডুইল দিচ্ছে কুয়েত এয়ারওয়েজ কতৃপক্ষ। এসআর
Source: সময়ের কন্ঠস্বর
