প্রায় দুই যুগ পর আদালতের মাধ্যমে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) বাংলাদেশের ৬১ গ্রাহককে ৩০ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুই দিনে টাঙ্গাইল আদালতে গ্রাহকদের এ টাকা ফেরত দেওয়া হয়। ইতিপূর্বে গ্রাহকদের টাকা ফেরতের জন্য মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন করেছিল গ্রাহকরা। গ্রাহকরা পাওনা টাকার জন্য টাঙ্গাইল জজ কোর্টের তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।জানা যায়, এসডিএসে ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা আদালতের মাধ্যমে গ্রাহকদের আপোষ মীমাংসা করে উভয় পক্ষের আইনজীবীদের শুনানী শেষে বিচারক একটি রায় ঘোষণা করেন। সেই যুগান্তকারী রায়ের পর আদালত প্রাঙ্গণে পাওনাদারদের টাকা বুঝিয়ে দেওয়া হয়। টাকা পেয়ে গ্রাহকরা আল্লাহর কাছে হুকরিয়া আদায় করেন।এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জজ কোর্টের সরকারি কৌশুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন, এসডিএসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা, গ্রাহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাম চাকলাদার, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, এসডিএসের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সুমাইয়া শিরিন, নাজমুল এগ্রো ফিশারিজ ডেইরী ফার্মের পরিচালক লে. কর্নেল (অব.) শেখ সানি মোহাম্মদ তালহা প্রমুখ।প্রসঙ্গত, ২০০০ সাল থেকে এসডিএসের কার্যক্রম বন্ধ হয়ে যায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দল Read more

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক জোরদারের আহ্বান শেহবাজের
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক জোরদারের আহ্বান শেহবাজের

‘পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সখ্যতার বন্ধনে আবদ্ধ। এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে।’আজ বৃহস্পতিবার (১১ Read more

উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ
উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ

ভালুকা উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রূপে গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল মহলের সম্মিলিত উদ্যোগে চলমান কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক Read more

৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি
৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। প্রেমিক সাদাত শাফি Read more

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি-লিভারপুল ম্যাচ। উত্তেজনার পারদ স্বাভাবিকভাবে উঁচুতে। আর এই ম্যাচ ছিল সিটিজেনদের সঙ্গে পেপ গার্দিওলার হাজারতম। স্প্যানিশ কোচের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন