চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, নোংরা পরিবেশ ও সেবার নাজুক অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ রোগীরা। শনিবার সকাল থেকে চিকিৎসাসেবা নিতে আসা শত শত রোগী দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসকের দেখা পাননি। সকাল ১১টা পার হলেও কর্তব্যরত কোনো চিকিৎসককে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন রোগীরা।সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন রোগীরা। কেউ দাঁড়িয়ে, কেউ বসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসাসেবা পাচ্ছেন না। গরমে অনেক রোগীর অবস্থা আরও খারাপ হয়ে উঠছে। হতাশ হয়ে অনেকেই বাধ্য হয়ে পাশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চলে যাচ্ছেন।রোগীরা অভিযোগ করেন, শুধু চিকিৎসক সংকটই নয়, পুরো হাসপাতালজুড়ে রয়েছে চরম অপরিচ্ছন্নতা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইঁদুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর অবাধ বিচরণে রোগীদের আরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। টয়লেটসহ হাসপাতালের ভেতরের পরিবেশও অত্যন্ত নোংরা।এছাড়াও অভিযোগ রয়েছে, অনেক সরকারি চিকিৎসকই ঠিকমতো হাসপাতালে সেবা না দিয়ে নিজেদের প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকের চেম্বারে বেশি সময় দিচ্ছেন। এতে সরকারি হাসপাতালে আসা সাধারণ রোগীদের পড়তে হচ্ছে হয়রানির মুখে। এছাড়া হাসপাতালের ফার্মেসিতেও প্রয়োজনীয় ওষুধপত্রের সংকট লেগেই থাকে বলে অভিযোগ করেন রোগীরা।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব হোসেন। তিনি বলেন, “ডাক্তার না থাকার অভিযোগ সত্য নয়। একজন চিকিৎসক ভর্তি রোগী দেখছিলেন, সে কারণে মাত্র ১০ মিনিটের জন্য বেরিয়েছিলেন। এ সময় অপেক্ষমাণ রোগীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে দ্রুত আরেকজন চিকিৎসক এনে চিকিৎসাসেবা নিশ্চিত করি।”এদিকে এ বিষয়ে কথা বলতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ
লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তির লন্ডনে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল Read more

ফের বেড়েছে বিশ্ববাজারে সোনার দাম
ফের বেড়েছে বিশ্ববাজারে সোনার দাম

টানা দুই দিন হ্রাসের পর বৃহস্পতিবার বিশ্ববাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে। নতুন করে ভূ-রাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় নিরাপদ Read more

লামায় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাইয়ের ঘর পুড়িয়ে দিলো আপন বোন
লামায় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাইয়ের ঘর পুড়িয়ে দিলো আপন বোন

বান্দরবানের লামা উপজেলায় মায়ের নামে পারিবারিক সম্পত্তি ভোগ দখল করতে মো. আবদুল কাইয়ুম (২৫) এর বসতঘড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে Read more

‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’
‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় গোলরক্ষক Read more

৪৪তম বিসিএসে ববির শিক্ষার্থীদের সাফল্য: সুপারিশপ্রাপ্ত ১৮ জন
৪৪তম বিসিএসে ববির শিক্ষার্থীদের সাফল্য: সুপারিশপ্রাপ্ত ১৮ জন

৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ২০১১ সালে প্রতিষ্ঠিত দেশের নবীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি হলেও Read more

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় রফিকুল নামে এক যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন