ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে চলমান ৬০ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হতে আর মাত্র ৬ দিন বাকি। অথচ নিষেধাজ্ঞার ৫৪ দিন পার হলেও পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের নিবন্ধিত জেলেরা এখনো পাননি সরকারের মানবিক সহায়তার চাল। এতে কর্মহীন জেলে পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।জেলেরা বলছেন, নদীতে মাছ ধরা বন্ধ থাকায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এমন সময় সরকারি সহায়তার চালই ছিল একমাত্র ভরসা। কিন্তু সেই চাল না পাওয়ায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছে তাদের।উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাউফল সংলগ্ন তেঁতুলিয়া নদীর ধুলিয়া থেকে বগী পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষিত। মার্চ ও এপ্রিল এই দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় নিবন্ধিত জেলেদের জীবিকা সহায়তায় সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল প্রদান করে।গত ২৪ ফেব্রুয়ার খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন এবং ২৬ ফেব্রুয়ারীর মধ্যে জেলেদের মাঝে তা বিতরণের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। ইতোমধ্যে পৌরসভাসহ ৮টি ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। শুধু চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১ হাজার ৪৫৫ জন জেলেরা এখনো বঞ্চিত রয়েছেন।চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলে মো. সোহেল বলেন, মাছ ধরতে পারছি না, আয়-রোজগারও বন্ধ। সরকারি চালও পাইনি। পরিবার নিয়ে খুব কষ্টে আছি।আরেক জেলে আনোয়ার মাঝি বলেন, “সব ইউনিয়নে চাল দেওয়া শেষ, শুধু আমরা পাইনি। চাল না দিলে খাব কী?নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য বলেন, প্যানেল চেয়ারম্যানের মতিগতি কিছু বুঝি না।এ বিষয়ে চন্দ্রদ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবুল বশার মৃধাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে পরিষদের দফাদার মো. রুহুল আমিন বলেন, আজ (শুক্রবার) ৪-৫ ও ৬ নং ওয়ার্ডের ৩৮০জন জেলেদের মধ্যে চাল বিতরন করা হবে। বাকী ১হাজার ৭৫ জেলেদের মাঝে কবে চাল বিতরন করা হবে এমন প্রশ্নে তিনি কোন মন্তব্য করেন নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে টানা বৃষ্টিতে সড়কে ধস, ভেঙে পড়ার আশঙ্কা
দেওয়ানগঞ্জে টানা বৃষ্টিতে সড়কে ধস, ভেঙে পড়ার আশঙ্কা

জামালপুরের দেওয়ানগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে মিতালী থেকে সানন্দবাড়ী যাওয়ার পথে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তা ধসে গিয়ে সড়কের বেহাল Read more

সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত

আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির Read more

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় হামজা, কবে আসবেন শমিত?
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় হামজা, কবে আসবেন শমিত?

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। এর আগে গতকাল বাংলাদেশ সময় Read more

হাজারো শ্রমিকের কর্মকৌশল বিচ্ছিন্ন চরে
হাজারো শ্রমিকের কর্মকৌশল বিচ্ছিন্ন চরে

ভোরের আকাশে সূর্যের আলো ফোঁটার সাথে সাথেই আবাদি জমিতে শুরু হয় হাজারখানেক অস্থায়ী কৃষি শ্রমিকের এক কর্মকৌশল। পশ্চিমাকাশে সূর্য ডোবার Read more

খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ
খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় গত এক বছরের বেশি সময় ধরে জলাতঙ্ক (রেবিস) রোগ প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ Read more

উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতে ক্ষতিগ্রস্ত বোরো ধানের বীজতলা
উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতে ক্ষতিগ্রস্ত বোরো ধানের বীজতলা

কুড়িগ্রামের উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলার চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন