ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি কলম তৈরির ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় ইয়াকুব (১৭) নামে এক তরুণকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইয়াকুব মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মালেকের ছেলে। তিনি ২০২৫ সালে এসএসসি পাস করে মাত্র ১৯ দিন আগে ওই ফ্যাক্টরিতে চাকরিতে যোগ দেন বলে জানা গেছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে কর্মস্থল হোস্টেলের ভেতরে তাকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। পরে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের চাচাতো ভাই জাহিদ বলেন, ইয়াকুব খুবই শান্ত, ভদ্র ও ধার্মিক স্বভাবের ছিল। তিনি নিয়মিত নামাজ পড়তেন এবং কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা পরিবার বুঝে উঠতে পারছে না।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন সচিবকে বদলি
তিন সচিবকে বদলি

তিন মন্ত্রণালয়ের তিনজন সচিবকে বদলি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন Read more

নোবেল পুরস্কার সত্যিই ট্রাম্পের প্রাপ্য: আজারবাইজানের প্রেসিডেন্ট
নোবেল পুরস্কার সত্যিই ট্রাম্পের প্রাপ্য: আজারবাইজানের প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল পুরস্কারের জন্য প্রাপ্য বলে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ ককাশাশে Read more

৬০মত জন্মদিনে ‘কিং’-এর টাইটেল উন্মোচন বলিউড বাদশাহর
৬০মত জন্মদিনে ‘কিং’-এর টাইটেল উন্মোচন বলিউড বাদশাহর

বলিউডের ‘বাদশাহ’, ‘কিং খান’, ‘রোমান্স কিং’ সব উপাধির মালিক– শাহরুখ খান আজ ৬০ বছরে পা দিলেন। তার জন্মদিন উপলক্ষে ভারতে Read more

শ্রীপুরে একই রক্ত পরীক্ষায় ৩ ভিন্ন রিপোর্ট
শ্রীপুরে একই রক্ত পরীক্ষায় ৩ ভিন্ন রিপোর্ট

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় চিকিৎসা সেবা নিয়ে প্রশ্ন তুলেছে একটি শিশু রোগীর রক্ত পরীক্ষার ঘটনায়। একই দিনে এলাকার Read more

গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩
গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় অভিযান চালিয়ে পিস্তলের গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্রের সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী । এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন