ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যাপিটেশনপ্রাপ্ত পাঁচটি এতিমখানার সুবিধাবঞ্চিত ছাত্রদের জন্য ১৪ লাখ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এতিমখানাগুলোর প্রতিনিধিদের হাতে এসব চেক হস্তান্তর করেন।এসময় ইউএনও রাসেল ইকবাল বলেন, ‘সমাজসেবা অধিদপ্তর নিয়মিতভাবে এ অনুদান প্রদান করছে যাতে এতিম ছাত্ররা শিক্ষা ও সুরক্ষার মূলধারায় সম্পৃক্ত হতে পারে। প্রতিটি শিশুর জন্য প্রতি মাসে ২ হাজার টাকা হারে বছরে ২৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।’তিনি আরও বলেন, ‘এই অর্থ যেন প্রকৃত এতিম ছাত্রদের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।’উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঁকাইল মাদ্রাসার ২২ জন এতিম, ইউসুফের বাগ গোরস্থান মাদ্রাসার ১২ জন এতিম, বারাংকুলা ইসলামীয়া এতিমখানায় ১০ জন, শিয়ারপুর দারুস সুন্নাহ এতিমখানায় ৫ জন ও চর খোলাবাড়িয়া মোকছেদ মোল্যা এতিমখানায় ১২ জন সর্বমোট ৬১ জন এতিম ছাত্রদের জন্য বরাদ্দ হওয়া অর্থের চেক তুলে দেওয়া হয়।চেক বিতরণকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর কর্মকার, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, এতিমখানার সভাপতি, সাধারণ সম্পাদকসহ তত্ত্বাবধায়কগণ উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপের ট্রফি নিতে যে শর্ত মানতে হবে ভারতকে
এশিয়া কাপের ট্রফি নিতে যে শর্ত মানতে হবে ভারতকে

এশিয়া কাপ জয়ের প্রায় এক মাস পেরিয়ে গেলেও ভারতের হাতে এখনো ওঠেনি শিরোপা। এই নিয়ে বিসিসিআই ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের Read more

৬ আগস্ট: নামাজের সময়সূচি
৬ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোয়ান
ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোয়ান

ইরান ও ইসরায়েলের মধ্যে গত চারদিন ধরে যে পাল্টাপাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির Read more

নওগাঁয় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ভিডিও ভাইরালের পর তোলপাড়
নওগাঁয় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ভিডিও ভাইরালের পর তোলপাড়

নওগাঁর মান্দায় দোকানে নুডলস কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে Read more

মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটির বেশি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন