মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপি’র ঘোষণাকৃত ইউনিয়ন আহবায়ক কমিটির প্রতিবাদেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উভয়মুখী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির স্থানীয় নেতা-কর্মীরা। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার মোহাম্মদ আলী প্লাজা প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ‘পকেট কমিটি মানি না, মানব না’—এই স্লোগানে দেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে বিক্ষোভকারীরা কুমিল্লামুখী সড়কে অগ্রসর হয়ে ভবেরচর বহুমুখী সমবায় সমিতির মার্কেট এলাকা অতিক্রম করে গজারিয়া থানা সংলগ্ন নতুন গেট এলাকায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেন।এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখী রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রতিবাদ করেন। মহাসড়কের উভয়মুখী রাস্তা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।বিক্ষোভকারী নেতা-কর্মীদের দাবি, পকেট কমিটি অবৈধ। বিক্ষোভ চলাকালে গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করার ঘোষণাও দেন তারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিরো আলমের স্ত্রী ও ম্যাক্স অভিকে গণধোলাই, পুলিশে দিল এলাকাবাসী
হিরো আলমের স্ত্রী ও ম্যাক্স অভিকে গণধোলাই, পুলিশে দিল এলাকাবাসী

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ব্যক্তিগত জীবন। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় Read more

হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী: মির্জা আব্বাস
হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওসমান হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। পাশাপাশি এ Read more

কিশোরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জে পাঁচটি খাদ্য প্রস্তুত ও বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য Read more

বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তামিম হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে  থাকা Read more

ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা ঠেকাতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।শুক্রবার (২০ মার্চ) Read more

ইনজুরি কাটিয়ে ভারতীয় দলে ফিরলেন পান্ত
ইনজুরি কাটিয়ে ভারতীয় দলে ফিরলেন পান্ত

ইনজুরি কাটিয়ে ভারতীয় টেস্ট দলে আবারও ডাক পেয়েছেন রিশভ পান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত দলে পান্তকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন