চট্টগ্রামের লোহাগাড়ায় নষ্ট গাড়ি মেরামত করার সময় একই গাড়িতে চাপা পড়ে মুহাম্মদ তারেকুল ইসলাম (২৩) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) দুপুরে উপজেলার পশ্চিম কলাউজান বাংলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ তারেকুল ইসলাম উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহচাঁন্দা এলাকার মৃত নুরুল কবিরের পুত্র।স্থানীয় সূত্রমতে, পশ্চিম কলাউজান বাংলা বাজারের দক্ষিণে বাহাদুর পাড়া ব্রিকস ফিল্ডের পাশের রাস্তায় জিপ গাড়ির চাকা নষ্ট হওয়ায় চাকা পরিবর্ত করার কাজ করছিল গাড়ির হেলপার। চাকা খুলে স্ট্যান্ডিং জগের উপর গাড়ি দাঁড়ানো অবস্থায় চাকার নাট বল্টু চেক করার জন্য গাড়ির নিচে ডুকে তারেক, হঠাৎ জগ স্লিপ করে গাড়িটি দেবে যায় এবং তারেক গাড়ির নিছে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত গাড়ি ট্রলির চাপায় স্থানীয় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর Read more

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি
শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির দুই অভিজ্ঞ খেলোয়াড় লিওনেল Read more

ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত

আসন বণ্টন নিয়ে টানাপোড়েনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও, জামায়াত বলেছে এখনও জোটের দরজা Read more

শেরপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান
শেরপুরে  ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান

বগুড়ার শেরপুর পৌর এলাকায় ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ।  শনিবার (২৪ মে) দুপুর ১২টা Read more

শীতে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
শীতে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

রাতের শেষভাগে হালকা শীত, সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু আর ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আমেজ। ফলে গ্রামীণ জনপদে এখন Read more

মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক, তবুও চার শিক্ষার্থীর সবাই ফেল!
মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক, তবুও চার শিক্ষার্থীর সবাই ফেল!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির নাম 'তাওয়াকুছা তিলাতারা ইসলামিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন