ঢাকার কামরাঙ্গীচর থানার টেকের হাট এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। তারা বর্তমানে আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। এ ছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।এফএস
Source: সময়ের কন্ঠস্বর
