কিশোরগঞ্জের হোসেনপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ইউসুফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের কামাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজকেও পরিবারের সমবয়সি শিশুদের সঙ্গে বাড়ির পাশে সাবেদ আলী মাস্টারের পুকুরের ধারে খেলছিল শিশু ইউসুফ। খেলতে গিয়ে হঠাৎ অসাবধানতাবশত শিশু ইউসুফ পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ইউসুফের মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও এলাবাসীদের মধ্যে চলছে শোকের ছায়া। পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার বলে মনে করেন তিনি। এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার খবর পায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি বা জানায়নি। তারপরও আমরা খোঁজ খবর নিচ্ছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর
ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর

ইরানি মিসাইল হামলার মুখে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে ২,৭০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ Read more

নড়াইলে ঈদ উপহার বিতরণ
নড়াইলে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় একশত জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা Read more

অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী শাকিল, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা
অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী শাকিল, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) Read more

মোংলা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ৩
মোংলা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ৩

মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে Read more

আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে
আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে

 জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরে আবু সাঈদ হত্যা এবং ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।আজ Read more

‘১২ দিনের যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট
‘১২ দিনের যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে সম্মতির কথা জানায় ইসরাইলও। এবার গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন