ভারতের রাজধনাী দিল্লিতে মোঘল সম্রাট হুমায়ুনের সমাধির একাংশ ধসে পড়েছে।  এতে ভেতরে থাকা ৫ জন নিহত ও বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার বিকাল প্রায় ৪টা ৩০ মিনিটে রাজধানীর ঐতিহাসিক হুমায়ুনের সমাধির গম্বুজের একটি অংশ ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন অন্তত ১২-১৫ জন দর্শনার্থী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে উদ্ধার করে।  এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।১৬’শ শতকের মধ্যভাগে নির্মিত হুমায়ুনের সমাধিটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং দিল্লির অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। শুধু ২০২৪ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এখানে প্রায় ১ লাখ ৮৫ হাজার দেশি-বিদেশি পর্যটক এসেছেন। যদিও এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। ২০২২–২৩ অর্থবছরে সমাধিতে ৬ লাখ ১৫ হাজার দর্শনার্থী এসেছিলেন, যা ২০২১–২২ সালের ২ লাখ ৩৮ হাজার দর্শনার্থীর তুলনায় অনেক বেশি।স্থাপনাটির সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দপ্তর (এএসআই) ও আগা খান ট্রাস্ট ফর কালচার (একে টিসি) যৌথভাবে দীর্ঘমেয়াদি সংস্কার প্রকল্প চালিয়েছে। ১৯৯০-এর দশকের শেষ থেকে ২০০০-এর দশকের প্রথমভাগ পর্যন্ত চলা এই সংস্কারে মোঘল বাগান পুনর্গঠন, নষ্ট পাথরের অংশ প্রতিস্থাপন, ঐতিহ্যবাহী পানির চ্যানেল পুনঃস্থাপন এবং ক্ষতিকর সিমেন্টের স্তর অপসারণের মতো কাজ করা হয়।শুক্রবারের দুর্ঘটনার পর এই শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এখনো ধসের সঠিক কারণ জানা যায়নি এবং অবশিষ্ট কাঠামোর অবস্থা সম্পর্কে কোনো সরকারি তথ্য দেওয়া হয়নি। উদ্ধার কাজ শেষ হলে কাঠামোগত জরিপ ও মূল্যায়ন শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন স্বপন
তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন স্বপন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি Read more

আমাদের অংশীদার প্রয়োজন, উপদেশদাতা নয়: জয়শঙ্কর
আমাদের অংশীদার প্রয়োজন, উপদেশদাতা নয়: জয়শঙ্কর

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে যে উত্তেজনা শুরু হয়েছে ভারতের, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছেন Read more

নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে বর্জনের সিদ্ধান্ত Read more

আনোয়ারায় নতুন বই পেল প্রাথমিক শিক্ষার্থীরা, মাধ্যমিকে বই সংকট
আনোয়ারায় নতুন বই পেল প্রাথমিক শিক্ষার্থীরা, মাধ্যমিকে বই সংকট

নতুন বছরের প্রথম দিনেই আনোয়ারা উপজেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বই পেলেও মাধ্যমিক স্তরে দেখা দিয়েছে ব্যাপক সংকট। প্রাথমিক শিক্ষা Read more

দর্শনায় ১৪ ভারতীয়কে পুশব্যাক
দর্শনায় ১৪ ভারতীয়কে পুশব্যাক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানো ১৪ জন ভারতীয় নাগরিককে কড়া প্রতিবাদ জানিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন