দিনাজপুরের খানসামা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আদিবাসী পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে শ্রী সুশান্ত রায় (৩৫) নামের এক ব্যক্তিকে ১ পুড়িয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করা হয়।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবন ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব তথ্যের ভিত্তিতে খানসামা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। সন্দেহভাজন অবস্থায় সুশান্ত রায়কে আটক করার পর তার দেহ তল্লাশি করে গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।আটক ব্যক্তি নীলফামারী জেলার সদর উপজেলার কুন্দপুকুর (নিজপাড়া) এলাকার বাসিন্দা। হরে কান্ত রায় ছেলে শ্রী সুশান্ত রায় (৩৫) স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন।পরে ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কামরুজ্জামান সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাছেত সরদার বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদককে ছাড় দেওয়া হবে না।এদিকে স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান চললে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
