কিংবদন্তি নায়ক আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। তবে তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট বা প্রোফাইল না থাকলেও রয়েছে অসংখ্য সক্রিয় ভুয়া আইডি ও ফ্যান গ্রুপ। বিষয়টি নিয়ে সতর্ক করেছেন তার মেয়ে, জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজে বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি অনুসারী আছে। কিন্তু এই পেজের সঙ্গে আলমগীরের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আঁখি।সম্প্রতি নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা একটু বুঝে পোস্টগুলো করবেন এরপর থেকে। তার বিশালতা যদি অনুধাবন করতে না পারেন, তবে তার নামে ফ্যান পেজ চালাবেন না, দয়া করে।’বিষয়টি নিয়ে গণমাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন আঁখি। তার ভাষায়, ‘চিত্রনায়ক আলমগীর ফেসবুক ব্যবহার করেন না। ভুয়া আইডি কিংবা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।’তিনি আরও জানান, এসব ভুয়া আইডি ও পেজ থেকে নানা পোস্ট করা হয়, এমনকি তাকেও মাঝে মাঝে ট্যাগ করা হয়। আঁখির মতে, কিছু কিংবদন্তি শিল্পীদের অন্তত এ ধরনের অপব্যবহার থেকে মুক্ত রাখা জরুরি। তার কথায়, ‘আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি, তারা দীর্ঘদিন কাজ করেছেন। তাদের প্রচারের আর প্রয়োজন নেই। তারা প্রচারের ঊর্ধ্বে।’তবে এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করার ইচ্ছে নেই বলে জানান আঁখি। তিনি বলেছেন, ‘এ নিয়ে সত্যি বলতে সময় নেই। আব্বুরও নেই। এত পেজ আছে যে, একটা বন্ধ হলেও আবার অন্য পেজ খোলা হয়। তাই অভিযোগ না করে সবাইকে সতর্ক করাই শ্রেয় মনে করেছি।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া
খালেদা জিয়ার মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে Read more

চোখের সামনে মৃত্যু দেখে দম বন্ধ লাগছে: মাহিয়া মাহি
চোখের সামনে মৃত্যু দেখে দম বন্ধ লাগছে: মাহিয়া মাহি

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জীবনে। ঈদের রাতে খুব কাছের এক ছোট Read more

ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা
ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা

ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সুমন আহমেদ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। অনার্স তৃতীয় বর্ষের Read more

নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ভুয়া তথ্য দিয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ এবং যাচাইয়ের নামে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের Read more

নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি
নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যটিতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত বলে Read more

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে এক হচ্ছে বাংলাদেশসহ ২০ দেশ
ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে এক হচ্ছে বাংলাদেশসহ ২০ দেশ

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ঘোষণার লক্ষ্যে জরুরি সম্মেলনে বসছে ২০টিরও বেশি দেশ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন