চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। নায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে— এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।বুধবার (২১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।বাণিজ্য উপদেষ্টা বলেন, এবছর কোরবানির আগেই পশুর চামড়া সংরক্ষণে মাদরাসা, এতিমখানাসহ প্রান্তিক পর্যায়ে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে৷ পাশাপাশি চামড়া সংরক্ষণের প্রায়োগিক বিষয় ভিডিও চিত্রের মাধ্যমে প্রচার করা হবে। এ সময় পশুর হাটে হাসিলের হার ৫ শতাংশ থেকে কমানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা  ফরিদা আখতার বলেন, এই বছর স্থল, নৌপথের পাশাপাশি রেলপথেও পশু পরিবহন হবে। এছাড়া, পশুর চিকিৎসা নিশ্চিতে হাটগুলোতে ভেটেরিনারি ক্লিনিক থাকবে বলেও জানান তিনি।এ সময় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ বলেন, পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। পাশাপাশি খোলা হবে হট লাইন নাম্বার। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তন করে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ) করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের Read more

বায়ার্ন অধ্যায়ের ইতি টেনে ভ্যাঙ্কুভারে মুলার
বায়ার্ন অধ্যায়ের ইতি টেনে ভ্যাঙ্কুভারে মুলার

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সাথে ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে এবার কানাডার মেজর লিগ সকারে (এমএলএস) নতুন অধ্যায় শুরু করতে Read more

ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?
ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?

পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েন অবসান ঘটাতে এবার আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরান। তবে স্পষ্ট শর্ত হিসেবে তেহরান জানিয়েছে, Read more

তৃতীয় দিনের মতো কাকরাইলে আন্দোলনে জবি শিক্ষার্থীরা
তৃতীয় দিনের মতো কাকরাইলে আন্দোলনে জবি শিক্ষার্থীরা

টানা তৃতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সবকিছু উপেক্ষা করে কাকরাইল মসজিদ মোড়ে জড়ো হয়ে দাবি Read more

উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়কে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত জুনাইয়েদ (২৪) নামে আরেকজ নিহত হয়েছে।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন