বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণ করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়।দলের পক্ষ থেকে জানানো হয়, সকাল থেকেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট রোড এবং সংলগ্ন এলাকাজুড়ে জমে থাকা সব ধরনের বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।জনদুর্ভোগ লাঘব এবং নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।এ বিষয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচির পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও নগর পরিচ্ছন্নতা রক্ষায় বিএনপি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সংবর্ধনা শেষে বর্জ্য অপসারণ কার্যক্রম সেই ধারাবাহিকতারই অংশ।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেলেদের হক মারলে হাশরের ময়দানে দায়ী হবেন: নুরুল ইসলাম নয়ন
জেলেদের হক মারলে হাশরের ময়দানে দায়ী হবেন: নুরুল ইসলাম নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'আমাদের জেলে ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ Read more

রাজধানীতে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার
রাজধানীতে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৫ এপ্রিল) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন Read more

ঢাকার ৪ এলাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’
ঢাকার ৪ এলাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বের শহরের তালিকায় আজ অষ্টম স্থানে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৪৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান Read more

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় Read more

দুবাই থেকে ফিরে ৩ দিনেই না ফেরার দেশে বাদল মিয়া
দুবাই থেকে ফিরে ৩ দিনেই না ফেরার দেশে বাদল মিয়া

ধীর্ঘ ১৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন অতিবাহিত করছিলেন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের বাসিন্দা বাদল মিয়া। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন