বগুড়ার শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।বুধবার ভোরে উপজেলার মোকামতলার চকপাড়ায় দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার, সকালে আমতলিতে ইজিবাইক উলটে চালক ও মঙ্গলবার সন্ধ্যায় ক্যানসারে মৃত ভাগিনাকে দেখে বাড়ি ফেরার পথে হাতিবান্ধা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হন।হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি হাফিজুর রহমান ও শিবগঞ্জ থানার এসআই মুকুল মিয়া এ তথ্য দিয়েছেন।নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার চক্রঘোনা গ্রামের কাদের বকসের ছেলে ট্রাক হেলপার গোলাম মোস্তফা (৩২), বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বনতেঘরি এলাকার আবদুর রশিদের ছেলে ইজিবাইক চালক মিনারুল ইসলাম (২৫) ও বগুড়া সদরের লাহিড়িপাড়া ইউনিয়নের দোবাড়িয়া গ্রামের ছায়েদ জামানের স্ত্রী খাতেমন বিবি (৬০)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডিজেল শেষ হয়ে যাওয়ায় একটি ট্রাক বগুড়ার শিবগঞ্জের মোকামতলার চকপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে বন্ধ হয়ে যায়। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ১০ চাকার বাঁশ বোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই হেলপার গোলাম মোস্তফা মারা যান। এ সময় আহত ট্রাক চালিয়ে পালিয়ে যান। হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি হেফাজতে নেয়।বুধবার বেলা সাড়ে ১০টার দিকে ইজিবাইক নিয়ে চালক মিনারুল ইসলাম মোকামতলা-জয়পুরহাট সড়ক দিয়ে আমতলির দিকে যাচ্ছিলেন। আমতলি এলাকায় একটি ফিলিং স্টেশনে কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এত ইজিবাইক সড়কের পাশে খাদে পড়ে গেলে চালক মিনারুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় ইজিবাইকের মালিক তৃতীয় লিঙ্গের একজন আহত হন।এছাড়া খাতেমন বিবির ভাগিনা শিবগঞ্জের মহাস্থানের নাগরকান্দি হাতিবান্ধা গ্রামের জিন্নাহ মিয়া (৫৫) ক্যানসারে মারা যান। খবর পেয়ে খাতেমন বিবি মরদেহ দেখতে হাতিবান্ধা গ্রামে আসেন। লাশ দেখে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি নিজ বাড়িতে ফিরছিলেন।পথে তিনি হাতিবান্ধা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের চালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খাতেমন বিবি মারা যান।পুলিশ জানায়, মরদেহ তিনটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানা ও শিবগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট
যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামকে প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) মেক্সিকো সিটির সোকালো এলাকায় গণসংবর্ধনার Read more

চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত উল্লেখ করে পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।সোমবার (২৭ Read more

আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প
আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে ইরান। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও Read more

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুজন রিমান্ডে
যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুজন রিমান্ডে

যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় আটক দু’জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (৭ জানুয়ারি) অতিরিক্ত Read more

সালিশে চোর সাব্যস্ত, অপমান সইতে না পেরে নারীর আত্মহত্যা
সালিশে চোর সাব্যস্ত, অপমান সইতে না পেরে নারীর আত্মহত্যা

পটুয়াখালীর গলাচিপায় চুরির অপবাদ সহ্য করতে না পেরে সেলিনা বেগম (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।রবিবার (২২ Read more

হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে সড়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন