মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামকে প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) মেক্সিকো সিটির সোকালো এলাকায় গণসংবর্ধনার সময় মাতাল অবস্থায় ওই ব্যক্তি ভিড় ঠেলে এসে প্রেসিডেন্টের বুকে হাত দেয়ার এবং চুম্বনের চেষ্টা করেন।প্রেসিডেন্টের এক শীর্ষ সহকারী দ্রুত হস্তক্ষেপ করলে ঘটনাটি থেমে যায়। এ ঘটনায় প্রথম প্রতিক্রিয়ায় শেইনবাম বলেছেন, ‘এটি সব নারীর ওপর আক্রমণ।’ খবর সিএনএনের। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একই দিনে আরও দুই নারীকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি যৌন অপরাধ তদন্ত ইউনিটের হেফাজতে রয়েছেন। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র নিন্দা ও নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক ছড়িয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্ট যেন নিত্য সঙ্গী ফজিলা বেগমের
বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্ট যেন নিত্য সঙ্গী ফজিলা বেগমের

ঠিক যেন জসীমউদ্দিনের আসমানী কবিতার সেই আসমানীর ঘর। একটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। থাকার কষ্টের সাথে খাবারের কষ্ট, Read more

কোচিং সেন্টারে শোক দিবসের আয়োজনে খিচুড়ি বিতরণকালে আটক ২ শিক্ষক
কোচিং সেন্টারে শোক দিবসের আয়োজনে খিচুড়ি বিতরণকালে আটক ২ শিক্ষক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৫ Read more

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে হৃদয় (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে Read more

নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. লতিফকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।মঙ্গলবার (১৭ মার্চ) রাতে Read more

টাঙ্গাইল-৬: আসন ফিরে পেতে চায় বিএনপি, সরব জামায়াত ও ইসলামী আন্দোলন
টাঙ্গাইল-৬: আসন ফিরে পেতে চায় বিএনপি, সরব জামায়াত ও ইসলামী আন্দোলন

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনটি নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি Read more

শৈলকুপায় ইউপি অফিসে তালা, বিএনপি নেতাসহ আটক ৬
শৈলকুপায় ইউপি অফিসে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন