মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে ইরান। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও মন্তব্য করেন।আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প এসব কথা বলেন।ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ না করলে পুরো বিশ্বই ঝুঁকির মধ্যে পড়্তো।এর আগে, ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানিরা ভালো যোদ্ধা নয়, তবে তারা খুব দক্ষ আলোচক। ট্রাম্প আরও বলেন, ‘চুক্তির জন্য ইরানই অনুরোধ করছে, আমি না।’ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও ইরানের সামরিক বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করছি। তারা পরাজিত হয়েছে; তারা ফিরে আসার চেষ্টা করছে না। তাদের এখন একটি চুক্তি করার সুযোগ আছে, কিন্তু সেটা তাদের ওপর নির্ভর করছে।’ ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের (ইরান) ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মজুত ধ্বংস করছি, তাদের প্রতিরক্ষা শিল্পের ঘাঁটি ধ্বংস করছি। আমরা তাদের নৌবাহিনী, বিমান বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করেছি এবং তাদের ক্ষেপণাত্রের একটি বড় অংশ এবং ৯০ শতাংশ লঞ্চার ধ্বংস করেছি।’ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘সময়ের চেয়ে অনেক এগিয়ে’ আছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান চার থেকে ছয় সপ্তাহ টিকে থাকবে বলে ধারণা করা হয়েছিল। গত শনিবার হরমুজ প্রণালি খোলার জন‍্য ৪৮ ঘন্টা সময় দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর গত সোমবার দুই দেশের আলোচনার কথা দাবি করেন ট্রাম্প এবং পাঁচ দিনের জন্য ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত করার ঘোষণা দেন তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ
টানা ৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি ফিলিস্তিনি মুসল্লিরা। ফেব্রুয়ারির শেষ দিকে Read more

শাহ আমানত বিমানবন্দরের ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয়
শাহ আমানত বিমানবন্দরের ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয়

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪-২০২৫ অর্থবছরে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে, যা এই বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ Read more

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটিতে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে Read more

নবাবগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত
নবাবগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং পুরনো খেলাকে ফিরিয়ে আনতে দিনাজপুরের নবাবগঞ্জে চকদলু নারায়ণপুর গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার Read more

ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার
ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা লাইলী বেগম (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১৭ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে Read more

ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পশ্চিমে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রোববার রাশিয়া জানিয়েছে, তাদের সেনারা প্রতিবেশী দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন