কক্সবাজার সদরের পিএমখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোবিনুল হক (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি সদর উপজেলার মাইজপাড়া এলাকার মৃত নবী উল্লাহর ছেলে এবং স্থানীয়ভাবে পাহারাদার হিসেবে কাজ করতেন।সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পিএমখালী ইউনিয়নের উত্তর পরানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবিনুল হকের সঙ্গে প্রতিবেশী আবু সৈয়দের ছেলে মো. আলমগীর (২৮)-এর দীর্ঘদিন ধরে জমি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার লক্ষ্যে সোমবার সন্ধ্যায় স্থানীয়দের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। তবে রাত হয়ে যাওয়ায় বৈঠক অসমাপ্ত রেখে পরদিন পুনরায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়।অভিযোগ রয়েছে, বৈঠক শেষ হওয়ার পর থেকেই আলমগীর এলাকায় হুমকি-ধমকি দিতে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে মোবিনুল হক বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে বাংলাবাজার-খুরুশকুল সড়কের ফরিদের দোকানের উত্তর পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আলমগীর ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।ঘটনার পর প্রধান অভিযুক্ত আলমগীরসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে সম্ভাব্য সব স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রায় ৩ লাখ ইয়াবা ফেলে সাঁতরে মিয়ানমার পালাল পাচারকারী
প্রায় ৩ লাখ ইয়াবা ফেলে সাঁতরে মিয়ানমার পালাল পাচারকারী

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৬৪ বিজিবি সদস্যরা ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেছেন। এ সময় বিজিবির উপস্থিতি টের Read more

নবীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবেশী ছাত্তার মিয়ার বিরুদ্ধে মামলা
নবীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবেশী ছাত্তার মিয়ার বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্তার মিয়া (৩৫) নামে এক লম্পট প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা Read more

আনোয়ারায় এসএসসিতে চরম ব্যর্থতা, পাস করেনি দেড় হাজারের বেশি শিক্ষার্থী
আনোয়ারায় এসএসসিতে চরম ব্যর্থতা, পাস করেনি দেড় হাজারের বেশি শিক্ষার্থী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফলাফল এসেছে হতাশাজনক। মোট ৫১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ১৪৬৬ জন।গত বছর Read more

মিরপুরে দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
মিরপুরে দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে চাপে পড়েছে বাংলাদেশ দল। সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামলেও একের পর Read more

জাইমা রহমানের সঙ্গে এআই নির্মিত ছবি পোস্ট করায় দেবীগঞ্জে যুবক আটক
জাইমা রহমানের সঙ্গে এআই নির্মিত ছবি পোস্ট করায় দেবীগঞ্জে যুবক আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মোঃ শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু নামে এক Read more

খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ
খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ

ওভাল টেস্টে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিলো মাত্র ৭ রান। অন্যদিকে ভারতের প্রয়োজন ছিল ১ উইকেট। রুদ্ধশ্বাস এই মুহূর্তে ভারতকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন