পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মোঃ শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নগর ভাউলাগঞ্জ এলাকার মোঃ বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি ছবি ও লেখা পোস্ট করেন। পোস্টে ব্যবহৃত ক্যাপশনে লেখা ছিল, “তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিলো না ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি”। পোস্টটি পরে স্ক্রিনশট আকারে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে অবহিত করা হলে দেবীগঞ্জ থানার এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) সেলিম মালিক জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি যাচাই করে এর সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝুঁকিপূর্ণ সেতু, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ
ঝুঁকিপূর্ণ সেতু, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ

ঝুঁকিপূর্ণ সেতু, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষভাঙা সেতু, চলাচলে দুর্ভোগ, দেখার যেন কেউ নেই। নাটোরের সিংড়া উপজেলার চৌ-গ্রামে ভাঙা Read more

বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের সামনে যতো চ্যালেঞ্জ
বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের সামনে যতো চ্যালেঞ্জ

প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতায় সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামে সামনে বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে Read more

নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি
নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে Read more

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা
করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা

বিভিন্ন দেশে সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার দেশেও তা ছড়িয়ে পড়া প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।বুধবার Read more

পত্রিকা: ‘সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা’
পত্রিকা: ‘সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে নির্বাচন আয়োজনের ঘোষণাকে বিএনপি স্বাগত জানালেও Read more

জোট, নোট ও ভোট যাই হোক, বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসান মামুন
জোট, নোট ও ভোট যাই হোক, বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসান মামুন

আগামী জাতীয় নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি বাংলাদেশের ভবিষ্যৎ, বিএনপির ভবিষ্যৎ এবং ১৬ কোটি মানুষের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন