বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখর ছিল ঝালকাঠি। জেলা প্রশাসনের উদ্যোগে লোকজ মেলা, হা-ডু-ডু প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় বাঙালীর প্রানের উৎসব বৈশাখ বরণ।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের শোভাযাত্রা বের হয়। বাঙালি সংস্কৃতির নানা অনুসর্গ নিয়ে বৈশাখী শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনো থেকে শুরু করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিশুপার্কের সামনে এসে শেষে হয়।জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা প্রশাসক মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর প্রশাসক কাওছার হোসেনসহ ঝালকাঠির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেয়।শোভাযাত্রা শেষে শিশুপার্কের মুক্তমঞ্চে শিশু একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে লোকজ নৃত্য ও গান পরিবেশিত হয়। এছাড়া নববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে মেলাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৭৯২ জন
হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৭৯২ জন

হামের প্রকোপে দেশজুড়ে বাড়ছে আতঙ্ক-উদ্বেগ আর মৃত্যু। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন মারা গেছে। Read more

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান-ভারত সামরিক সংঘর্ষ থামলেও দুপক্ষের মধ্যে কমেনি উত্তেজনা। দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান এই আঞ্চলিক পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক Read more

দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় থামছেই না অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য। উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ভেকু ও ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমি Read more

হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ব্যবসায়ী আরিফ মিয়াকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও Read more

হিরো আলমকে তালাক দেবেন রিয়া মনি, বিয়ে করতে চান ম্যাক্স অভিকে
হিরো আলমকে তালাক দেবেন রিয়া মনি, বিয়ে করতে চান ম্যাক্স অভিকে

স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একপর্যায়ে Read more

রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজধানীতে বৃষ্টির পানিতে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ আল-আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাত ১২টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন