মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে চাপে পড়েছে বাংলাদেশ দল। সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামলেও একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়েছে টাইগাররা। টপ অর্ডারের ব্যাটাররা যেন আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত।ইনিংসের শুরুতেই ধাক্কা খায় দল। দীর্ঘদিন দলে জায়গা পেলেও নিজের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন নাঈম শেখ। বাঁহাতি এই ওপেনার স্কুপ খেলতে গিয়ে ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৩ রানে। তখন দলীয় রান ছিল মাত্র ৫।এরপর লিটন দাস পারভেজ হোসেন ইমনের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও বেশি দূর এগোতে পারেননি। ব্যক্তিগত ৮ রানে ছক্কা মারতে গিয়ে সালমান মিজার বলে হাসান নওয়াজের হাতে ক্যাচ তুলে দেন অধিনায়ক।এক উইকেটের পরপরই ঘটে আরও একটি অপ্রত্যাশিত রানআউট। মিড-অফে বল ঠেলে প্রান্ত বদলের সময় নন-স্ট্রাইকে থাকা তাওহিদ হৃদয় পৌঁছানোর আগেই স্টাম্প ভেঙে দেন পাকিস্তান অধিনায়ক আগা সালামান। রানের খাতা না খুলেই ফিরে যান হৃদয়।দলীয় ২৫ রানের মাথায় আরও একটি ধাক্কা আসে। প্রথম ম্যাচে ফিফটি হাঁকানো পারভেজ হোসেন ইমন এদিন থিতু হওয়ার আগেই আউট হয়ে যান। তিনি ফেরেন ১৩ রানে, যা দলের ওপর চাপ আরও বাড়িয়ে দেয়।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮১ রান। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল
ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস এবং প্রক্টর-উপাচার্যের পদত্যাগ দাবিতে মশাল মিছিল Read more

ইমন ঝড়ে বড় পুঁজি সিলেটের
ইমন ঝড়ে বড় পুঁজি সিলেটের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে সিলেট টাইটানস। টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৯০ Read more

মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি
মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি

মুন্সিগঞ্জ সদর উপজেলার ৬৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন হঠাৎ বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষকদের পাশাপাশি তাদের পরিবারও Read more

আজ পল্লী বিদ্যুৎ সমিতির মহাসমাবেশ
আজ পল্লী বিদ্যুৎ সমিতির মহাসমাবেশ

অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে আজ সোমবার মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার Read more

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে, দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের Read more

৭ জেলায় বন্যার আশঙ্কা
৭ জেলায় বন্যার আশঙ্কা

ভারতের আসাম ও ত্রিপুরায়ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সাত জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।বুধবার কেন্দ্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন