ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১৫ এপ্রিল বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
 
শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

 
এর আগে দিনের অধিবেশনে মোট ২৪টি বিল পাস হয়। এর মধ্যে সকালের অধিবেশনেই ১০টি বিল এবং পরে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল সর্বসম্মতিক্রমে পাস করা হয়।

 
পাস হওয়া বিলগুলোর মধ্যে ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ একাধিক উন্নয়ন, অর্থনৈতিক ও প্রশাসনিক সংশোধনী সংক্রান্ত আইন।

 
চলতি অধিবেশনে এ পর্যন্ত মোট ৯১টি বিল পাস হয়েছে বলে জানিয়েছেন স্পিকার।

 
অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের অংশ হিসেবে সংসদে এসব বিল উত্থাপন ও পাস করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে দফাওয়ারি আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।

 
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে উন্নয়ন কর্তৃপক্ষ, ব্যাংকিং খাত, সাইবার নিরাপত্তা, নারী ও শিশু সুরক্ষা, বন ও পরিবেশসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে নতুন আইন ও সংশোধনী অনুমোদন করা হয়।

 
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’ উত্থাপন করলে বিরোধী দলের একটি প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায় এবং বিলটি পাস হয়। সবশেষে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিলও সংসদে পাস হয় এবং দিনের কার্যক্রম শেষে অধিবেশন মুলতবি করা হয়।

এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈরী আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গেল দু'দিন ধরে ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। থেমে থেমে বৃষ্টি হওয়ার সাথে বইছে Read more

লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড
লন্ডনে বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড

লন্ডনের হোয়াইট সিটিতে অবস্থিত বিবিসির সাবেক হেডকোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) ভোররাত প্রায় ৩টার দিকে নয়তলা হেলিওস ভবনের Read more

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ

নারায়ণগঞ্জের কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার Read more

উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি
উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি

শনিবার সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা। Read more

ভোলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব, ক্ষতির পরিমাণ ১০ কোটি
ভোলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব, ক্ষতির পরিমাণ ১০ কোটি

প্রাকৃতিক ঝড়-বন্যার সঙ্গে প্রতিনিয়ত সম্মুখভাগ থেকে লড়াই করতে হয় মুজিবনগর, চর কুকরি-মুকরি ও ঢালচর ইউনিয়নের বাসিন্দাদের। এই তিনটি ইউনিয়ন ভোলা Read more

ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের এক ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন