সিরাজগঞ্জে তেল নেওয়ার ভোগান্তি থেকে বাঁচতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন জেলার  কামারখন্দ উপজেলার এক যুবক। জেলা প্রশাসনের সরবরাহ করা ফুয়েল কার্ড প্রিন্ট করে টি-শার্টে ব্যবহার করেছেন তিনি। বিষয়টি নিয়ে লোকজনের মধ্যে কৌতূহলের শেষ নেই ।সরেজমিনে জানাযায়, কামারখন্দ উপজেলার বড়পাকুরিয়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। নূর মোহাম্মদ স্থানীয় জামতৈল বাজারে সোনালি টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস নামে তাঁর একটি দোকান রয়েছে।আজ শুক্রবার উপজেলার জামতৈল বাজার এলাকায় মোটরসাইকেল চালানোর সময় ওই টি-শার্ট পরা অবস্থায় নূর মোহাম্মদকে দেখা যায়। জানা যায়, ৫ এপ্রিল কাজীপুর মোড় এলাকার একটি পেট্রলপাম্পে তেল নিতে গেলে ফুয়েল কার্ড না থাকায় নূর মোহাম্মদকে ফেরত পাঠানো হয়। পরে ৬ এপ্রিল তিনি ফুয়েল কার্ডটি টি-শার্টে প্রিন্ট করার সিদ্ধান্ত নেন।টি-শার্টের সামনের অংশে তাঁর নাম, ছবি, পরিচয়সহ ফুয়েল কার্ডের তথ্য ছাপানো রয়েছে। পেছনের অংশে কবে তেল পাওয়া যাবে ও সংশ্লিষ্ট নির্দেশনাগুলো প্রিন্ট করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে নূর মোহাম্মদ সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘পাম্পে গেলে আগে বলা হতো তেল নেই। পরে ফুয়েল কার্ড চালু হওয়ার পর কার্ড ছাড়া তেল দেওয়া হচ্ছিল না। একাধিকবার কার্ড সঙ্গে না থাকায় সমস্যায় পড়তে হয়েছে। ছবি দেখালেও গ্রহণ করা হয়নি। এই অবস্থায় কার্ডটি সব সময় সঙ্গে রাখতে টি-শার্টে প্রিন্ট করার উদ্যোগ নিই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কন্টেইনার পাহাড় গড়ছে, তবু মর্যাদা হারাচ্ছে চট্টগ্রাম বন্দর
কন্টেইনার পাহাড় গড়ছে, তবু মর্যাদা হারাচ্ছে চট্টগ্রাম বন্দর

কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি থাকলেও বিশ্বের শীর্ষ সমুদ্রবন্দরগুলোর তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। যুক্তরাজ্যের শিপিং–বিষয়ক শতবর্ষ প্রাচীন প্রকাশনা লয়েডস লিস্ট Read more

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে জব্দ ১৮ লক্ষ টাকার মাদক পুড়িয়ে ধ্বংস
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে জব্দ ১৮ লক্ষ টাকার মাদক পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যা আতঙ্ক
বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যা আতঙ্ক

উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে মঙ্গলবার (২৯ জুলাই) Read more

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আওয়ামী লীগের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২টি আলাদা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ২৮ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Read more

ভারত সফরে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
ভারত সফরে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মুখে চিরবৈরী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।সোমবার (১৮ Read more

‘আমরা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন’
‘আমরা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন