বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্ট পত্রিকার প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম তানভীর এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রথম আলোর প্রতিনিধি ইসরাত জাহান।শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৫ টায় বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ওই কমিটি ঘোষণা করা হয়।এর আগে গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন মো. হাবিবুর রহমান রনি এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন কৃষিবিদ ড. জহিরুল হক এবং শাহীদুজ্জামান সাগর।ঘোষিত ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমান উল্লাহ (আমার দেশ) এবং যুগ্ম-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. লিখন ইসলাম (দৈনিক নয়া দিগন্ত)। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রিয়াজ হোসাইন (সম‌য়ের কন্ঠস্বর )।এছাড়া কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন, কোষাধ্যক্ষ সুমন গাজী (কালের কণ্ঠ) , দপ্তর সম্পাদক সাঈদা জাহান খুকী (দৈনিক ইনকিলাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসনীম সিদ্দিকা (ক্যাম্পাস ২৪), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেরাজ হোসেন ইমন (দৈনিক বর্তমান বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবু হানিফ (সংবাদ পরিক্রমা)।আরও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাইয়্যেদা গালিব রুহী (ডেইলি দর্পণ), তাহমিনা সোনিয়া (অগ্রযাত্রা প্রতিদিন) ও সাকিব আল তানিউল করিম জীম (বাংলাদেশ সংবাদ সংস্থা)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন শাহীন সরদার (দৈনিক যুগান্তর) ও আতিকুর রহমান(দৈনিক বাংলা)।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিলি সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার
হিলি সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) রাত ১০টার Read more

প্রধান বিচারপতির বাসভবনসহ ৮ স্থানে ফের সভা-সমাবেশ নিষিদ্ধ
প্রধান বিচারপতির বাসভবনসহ ৮ স্থানে ফের সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের গেটসহ ৮ স্থানে ফের সভা, সমাবেশ, মিছিল, সভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ Read more

এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল
এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন গড়ালো এক সপ্তাহে। গত ১২ অক্টোবর থেকে ঢাকায় আন্দোলন করছেন Read more

গলায় ফাঁস দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা
গলায় ফাঁস দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা মজুমদার নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। তাঁর Read more

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু
শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নির্মাণ শ্রমিক ও পাহারাদারসহ দুইজনের মর্মান্তিক Read more

বাকৃবির গবেষণা, ২৫টির অধিক বিপদজনক বালাইনাশক শনাক্ত
বাকৃবির গবেষণা, ২৫টির অধিক বিপদজনক বালাইনাশক শনাক্ত

দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির সঙ্গে বেড়ে যাচ্ছে বালাইনাশক বা কীটনাশকের ব্যবহার। ক্ষুদ্র কৃষক থেকে বড় উদ্যোক্তা পর্যন্ত ফসলের রোগ সৃষ্টিকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন