মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিবন্ধন ও লাইসেন্সহীন প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে মর্ডান গ্রিন সিটি রিসোর্ট ও রেস্তোরাঁকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে রিসোর্টটির যাবতীয় কার্যক্রম চূড়ান্ত লাইসেন্স না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।এ সময় মর্ডান গ্রিন সিটির বৈধ লাইসেন্স বা অনুমোদন ছাড়া বাণিজ্যিক কার্যক্রম চালানোর অপরাধে প্রতিষ্ঠানটিকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, আইন অনুযায়ী প্রতিটি হোটেল, রিসোর্ট বা রেস্তোরাঁ পরিচালনার জন্য সরকারি নিবন্ধন ও লাইসেন্স থাকা বাধ্যতামূলক। মর্ডান গ্রিন সিটি আইন অমান্য করে কার্যক্রম চালানোর কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।প্রসঙ্গত, উপজেলায় গড়ে ওঠা বিভিন্ন রিসোর্ট ও পর্যটন কেন্দ্রের বৈধতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আসতে পারে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আসতে পারে যেসব সিদ্ধান্ত

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা টানা আন্দোলন Read more

হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা
হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। Read more

আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা
আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা

শের অর্থনীতির অবস্থা বোঝাতে গিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘নাজুক অর্থনৈতিক অবস্থার দিক বিবেচনা করে আমরা হয়তো এখন Read more

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু, ছোট বোন নিখোঁজ
পাকুন্দিয়ায় নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু, ছোট বোন নিখোঁজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নীলা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন নিহতের Read more

ববিতে শিক্ষার্থীকে বহিষ্কার করায় চার স্টাফকে মারধর, গ্রেফতার ১
ববিতে শিক্ষার্থীকে বহিষ্কার করায় চার স্টাফকে মারধর, গ্রেফতার ১

ববির শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বহিষ্কারের পর বিশ্বববিদ্যালয়ের চার স্টাফকে মারধর করে আহত করেছে এক পরিক্ষার্থী।  বহিষ্কারের পরে Read more

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি প্রশাসকের হাতে চলে গেছে। এসব সম্পদ বিক্রি করে তার দায়দেনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন