ববির শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বহিষ্কারের পর বিশ্বববিদ্যালয়ের চার স্টাফকে মারধর করে আহত করেছে এক পরিক্ষার্থী।  বহিষ্কারের পরে ঐ পরিক্ষার্থীকে কন্ট্রোল রুমে আনার সময় স্টাফদেরকে মারধর করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে।শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ঐ পরিক্ষার্থীর মারধরে আহত হয়ে বরিশাল শেরে ই বাংলা মেডিক্যালে তিন স্টাফ ভর্তি হয়েছে চিকিৎসার জন্য। বহিষ্কৃত ঐ পরিক্ষার্থীর নাম আহনাফ আহমেদ। তার ভর্তি পরিক্ষার রোল নম্বর ১৯৯৮৬০। বহিষ্কৃত পরিক্ষার্থীর মারধরে আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার সিকিউরিটি শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বল।আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান বলেন, এক পরীক্ষার্থীকে বহিষ্কারের পর সে উপস্থিত স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের ওপর মারধর শুরু করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমিও সেখানে গিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে আমাকে মারধর করে। এতে আমার নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শাহাব উদ্দিন বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মেবাইলফোন নিয়ে পরিক্ষা দেয়ায় বহিষ্কার এক পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারজন স্টাফকে মারধর করে আহত করেছে। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তুলে দিয়েছে পরবর্তীতে আইনী প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে এসে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেয়ায় এক পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে ঐ পরিক্ষার্থী আমাদের চারজন স্টাফকে মারধর করে আহত করে। ঐ পরিক্ষার্থীকে পুলিশে দেয়া হয়েছে  আইনী প্রক্রিয়া অনুযায়ি ব্যবস্থা গ্রহন করা হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কক্ষ পরিদর্শক এক পরিক্ষার্থীকে বহিষ্কার করে। বহিষ্কারের পরে কন্ট্রোলররুমে নেয়ার সময় আমাদের সিকিউরিটি শাখার চারজন স্টাফকে মারধর করে আহত করেছে এরমধ্যে কয়েকজন মেডিক্যালে ভর্তি রয়েছে।বিশ্ববিদ্যালয়ে পরিক্ষার আইনশৃঙ্খলার দায়িত্বরত পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। পরবর্তীতে আইননুসারে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবে-কোথায় বিয়ে করবেন রোনালদো-জর্জিনা?
কবে-কোথায় বিয়ে করবেন রোনালদো-জর্জিনা?

দীর্ঘ নয় বছর ধরে একসাথে আছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ।এই নয় বছরে রোনালদো-ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু Read more

যশোরে ব্রিজ থেকে ভৈরব নদে ঝাঁপ, শিশু নিখোঁজ
যশোরে ব্রিজ থেকে ভৈরব নদে ঝাঁপ, শিশু নিখোঁজ

যশোরে ব্রিজ থেকে ভৈরব নদীতে ঝাঁপ দেওয়ার পর জিহাদ হোসেন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে সদর Read more

ভালুকায় নির্ধারিত স্টপেজ ফাঁকা, সড়কেই বাস থামায় বাড়ছে ঝুঁকি
ভালুকায় নির্ধারিত স্টপেজ ফাঁকা, সড়কেই বাস থামায় বাড়ছে ঝুঁকি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্ধারিত বাসস্ট্যান্ড কার্যকর না থাকায় মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা। এতে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাড়ছে Read more

ক্লিনিকের অব্যবস্থাপনায় সিজারের ১২ ঘণ্টার মাথায় প্রসূতির মৃত্যু
ক্লিনিকের অব্যবস্থাপনায় সিজারের ১২ ঘণ্টার মাথায় প্রসূতির মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম সন্তান জন্মের মাত্র ১২ ঘণ্টার মধ্যে বাইশ বছর বয়সী কৃষ্ণা রানী নামের এক প্রসূতি Read more

ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গ্রাম, পাড়া ও মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’। সারা বছর অল্প Read more

ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান
ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান দুর্ঘটনার খবরে পাকিস্তান এবং বিশ্ব নেতারা তাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আহমেদাবাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন