ভাল কাজের আশায় ভারতে গিয়ে আটক হয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে একজন বাংলাদেশী নারী (২১)।মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের কাছে তাকে হস্তান্তর করে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। সে ভারতের মোম্বাই শহরে এক বছর কারাভোগ করে। ফেরত আসা বাংলাদেশী নারী হলো বাগেরহাট জেলার মোড়লগজ্ঞ থানার বাসিন্দা।বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসা নারী অবৈধ পথে ভিসা পাসপোর্ট বাদে ভারতে যায়। সে ভারতের মোম্বাই শহরে প্রায় বছর খানেক আগে পুলিশের হাতে আটক হয়। এরপর দুই দেশের চিঠি চালাচালির এক পর্যায়ে আজ সে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরে। পোর্ট থানার মাধ্যমে অভিভাবকের কাছে পৌছে দিতে পরে তাকে একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।মানবাধিকার সংস্থা যশোর জাস্টিস এন্ড কেয়ার এর সমন্বয়কারী সফিকুর রহমান বলেন, ফেরত আসা নারীকে বেনাপোল ইমিগ্রেশন ও থানার আনুষ্ঠানিকতা শেষে নিজেদের হেফাজতে নেওয়া হয়। তাকে যশোর শেল্টার হোমে রেখে অভিভাবকের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
