যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ করার জন্য তার প্রশাসনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। তাকে পদ থেকে অপসারণ করতে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করতে বলছেন তারা। এই সংশোধনী অনুসারে, প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা আছে।অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসমিন আনসারি সর্বশেষ ব্যক্তি যিনি ট্রাম্পের বিরুদ্ধে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি এক্সে লিখেন, ‘ট্রাম্প একটি ভয়াবহ ও অবৈধ যুদ্ধকে আরও উসকে দিচ্ছেন, ব্যাপক যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন এবং ইরানে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করছেন। গত ৪৮ ঘণ্টায় তার বক্তব্য সব সীমা ছাড়িয়ে গেছে।’এর আগে মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমরও ইরানে বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা ঠিক নয়। ২৫তম সংশোধনী প্রয়োগ করুন। ইমপিচ করুন। অপসারণ করুন। এই ভারসাম্যহীন উন্মাদ ব্যক্তিকে পদ থেকে সরাতে হবে।’হ্যাসট্যাগ ব্যবহার করে নিউ মেক্সিকোর কংগ্রেসওম্যান মেলানি স্ট্যান্সবারিও বলেন,২৫তম সংশোধনী প্রয়োগের সময় এসেছে। কংগ্রেস ও মন্ত্রিসভাকে পদক্ষেপ নিতে হবে।ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালশও ট্রাম্প সম্পর্কে বলেন, তিনি চিরকাল এই দেশ এবং বিশ্বের জন্য কলঙ্ক হয়ে থাকবেন। এখনই ২৫তম সংশোধনী প্রয়োগ করুন।ডেমোক্র্যাটিক সিনেট সদস্য ক্রিস মারফিও এক্সে লিখেছেন, ‘আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতাম, তাহলে ইস্টারের সময় সাংবিধানিক আইনজীবীদের সঙ্গে ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করতাম। এটি সম্পূর্ণ অস্বাভাবিক ও নিয়ন্ত্রণহীন। তিনি ইতোমধ্যে হাজার হাজার মানুষ হত্যা করেছেন। তিনি আরও হাজার হাজার মানুষ হত্যা করবেন।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দরের অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে রোবট
বিমানবন্দরের অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে রোবট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের তীব্রতা এখনো পুরোপুরি কমেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ব্যবহার করছে রিমোট Read more

সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪ টা Read more

গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন Read more

ভৈরবে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ আরেক শিশুর বিরুদ্ধে
ভৈরবে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ আরেক শিশুর বিরুদ্ধে

কিশোরগঞ্জের ভৈরবে ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে আরেক শিশুর বিরুদ্ধে। ভৈরব থানায় এ ব্যাপারে মামলা হয়েছে। ভুক্তভোগী Read more

বলের আঘাতে প্রাণ হারালেন ১৭ বছর বয়সি অস্ট্রেলিয়ান ক্রিকেটার
বলের আঘাতে প্রাণ হারালেন ১৭ বছর বয়সি অস্ট্রেলিয়ান ক্রিকেটার

অস্ট্রেলিয়ার এক তরুণ ক্রিকেটার বলের আঘাতে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মেলবোর্নে। স্থানীয় ক্লাব ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব জানিয়েছে, এই Read more

গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী লালু ও তার তিন সহযোগী গ্রেপ্তার
গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী লালু ও তার তিন সহযোগী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া থানার শীর্ষ সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি সাজেদুল ইসলাম লালু ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন