জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা নির্বাচনের জন্য চার বছর অপেক্ষা করতেন।’সোমবার (২৮ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রা শেষে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি, শুধু মাত্র ভোটাধিকারের মাধ্যমে, শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকারের পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক, শিক্ষার, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি।’নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। যেখানে এক ব্যক্তি কেবল মাত্র প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র ও সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার, সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। ফলে আপনাদের থেকে আমরা নির্বাচন বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই, নির্বাচন চাই এবং সর্বপোরি মানুষের ভাগ্য পরিবর্তন চাই।’পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন। এর আগে সকালে হরিজন পল্লীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও জামালপুরে জামিয়া ইনআমিয়া ইসলামিয়া কওমী মাদরাসা পরিদর্শন করেন এনসিপি নেতারা। পরে শহরের তমালতলা মোড় থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বকুল তলা হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী
রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী

কক্সবাজার টেকনাফের নাফনদীর ওপারের মিয়ানমারে রাখাইন রাজ্যে দু'পক্ষের গোলাগুলির ভেসে আসা বিকট শব্দে এপার সীমান্তের বাড়িঘর গুলো কাঁপছে। দু'পক্ষের নিক্ষেপ Read more

রাতের আঁধারে ভাঙারির দোকানে বই বিক্রির অভিযোগ
রাতের আঁধারে ভাঙারির দোকানে বই বিক্রির অভিযোগ

বরিশালের গৌরনদীতে ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যপুস্তক বই রাতের আঁধারে ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা Read more

মালয়েশিয়া নার্সকে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশী আটক
মালয়েশিয়া নার্সকে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশী আটক

মালয়েশিয়ার সেলায়াং হাসপাতালে কর্মরত এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে অপারেশন থিয়েটারে কর্তব্যরত নার্সকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির Read more

সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ
সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে এবং তা পুনর্বহালের দাবিতে গানে গানে প্রতিবাদ জানিয়েছে Read more

দিনাজপুরে বইছে মৃদু তাপপ্রবাহ
দিনাজপুরে বইছে মৃদু তাপপ্রবাহ

রাজশাহী বিভাগসহ রংপুর বিভাগের দিনাজপুর খানসামা উপজেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রাও Read more

আনোয়ারায় সরকারি জিপ ও সিএনজির সংঘর্ষ, আহত ৩
আনোয়ারায় সরকারি জিপ ও সিএনজির সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি জিপ গাড়ির সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার তিন যাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন