মুন্সীগঞ্জের গজারিয়া থানার শীর্ষ সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি সাজেদুল ইসলাম লালু ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বুধবার (১৭ ডিসেম্বর) রাতে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত লালু গজারিয়া থানার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, গজারিয়ার আলোচিত শ্যুটার মান্নান হত্যা, হৃদয় বাঘ হত্যা ও জহিরুল ইসলাম জয় হত্যা মামলায় লালু এজাহারনামীয় আসামি। লালুর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় অন্তত ৪ থেকে ৫টি হত্যা মামলা ও একাধিক ডাকাতি মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র মামলা ও হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সে গজারিয়া এলাকায় সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।গ্রেপ্তারকৃত অপর তিনজন হলেন, জহিরুল ইসলাম জয় (২৬), হত্যা মামলার আসামি আলাউদ্দিন (৬৫), তার ছেলে শাকিল (২৩) এবং তার ভাই জসিম (৪৫)। তারা বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের বাসিন্দা।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুধবার যৌথ অভিযানে রাজধানীর হাতিরঝিল এলাকা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার কাঁচপুর বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার বাতাস আজ ‘মাঝারি’
ঢাকার বাতাস আজ ‘মাঝারি’

বৃষ্টি কমতেই ঢাকার বায়ুদূষণের মাত্রা আবার বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গতকাল বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ৩ নম্বরে উঠে Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত
কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজছাত্র নিহত

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বিজয় (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক ব্যক্তি সুজন (৩০)। বৃহস্পতিবার (১৫ Read more

রাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুল
রাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুল

অনেকেই আছেন যারা শত চেষ্টা করেও রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। বিছানায় লম্বা সময় শুয়ে থাকলেও ঘুম আসে না, অথবা Read more

স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের
স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে সর্বাধিক স্কাইডাইভিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস Read more

দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না: পাকিস্তান
দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না: পাকিস্তান

দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের নতুন ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির।শুক্রবার (৩০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন