সকল আলোচনা সমালোচনা শেষে জামিন পেলেন ভোলার সেই পৌর জামায়াতের নারী কর্মী সাওদা বেগম (৩৭)। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে আদালতে দাখিল করা আবেদনের প্রেক্ষিতে বিচারক তার জামিন মঞ্জুর করেন।এর আগে, গেল রবিবার রাত ১১টার দিকে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অপরাধে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ভোলা জেলা পুলিশের সাইবার ইউনিট। এ সময় তার ব্যবহ্নত মোবাইল ফোনটিও জব্দ করে পুলিশ। গ্রেপ্তারের পর জেলা জামায়েতের উদ্যেগে ওই নারী কর্মীর মুক্তির দাবী ও গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা। এরপরই শুরু হয় আলোচনা-সমালোচনা। ফেসবুক পোস্টের কারণে কারণে গ্রেপ্তারের বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। পাল্টা পোস্টে বিবি সাওদার মুক্তির দাবি জানান নেটিজেনরা।পরে সকল আলোচনা-সমালোচনা শেষে মঙ্গলবার দুপুরে তার জামিন মঞ্জুর করেন আদালত। এতে স্বস্তি প্রকাশ করেন জামায়াতে ইসলামীর জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা।এদিকে, ওই নারী কর্মীর জামিনের পর জেলা পুলিশের পক্ষ থেকে একট প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ‘Sawoda Sumi’ নামের একটি ফেসবুক পেইজ থেকে সরকার, রাষ্ট্র, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি (প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী) এবং চলমান রাজনীতি নিয়ে বিভিন্ন রকম অসত্য ও বিভ্রান্তিকমূলক পোস্ট করে জনমনে আতংক সৃষ্টি করে আসছেন বিবি সাওদা নামের ওই নারী কর্মী। পরে গেল রবিবার রাতে অভিযান চালিয়ে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বামীর উপস্থিতিতে তাকে জিজ্ঞেসাবাদ করলে তিনি ফেসবুক পোস্টের সত্যতা স্বাকীর করেন। পরে পুলিশ তার ফোনটি জব্দ করে। এরপর তাকে ফৌজদারি অপরাধের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জোবাইদা
দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে আপিল করলেন ডা. জোবাইদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন।মঙ্গলবার (১৩ মে) হাইকোর্টের Read more

বিরামপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার
বিরামপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

দিনাজপুরের বিরামপুর উপজেলার এক গ্রামে ছয় বছরের একটি শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামে এক Read more

দর্শনায় ভারত পালানোর সময় যুবলীগ সেক্রেটারি আটক
দর্শনায় ভারত পালানোর সময় যুবলীগ সেক্রেটারি আটক

রাজশাহীর তানোর থানা যুবলীগ সেক্রেটারি মোঃ যুবায়ের ইসলাম (৫০) ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গা দর্শনা চেকপোস্টে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ Read more

ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’
ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে ঘটলো এক ব্যতিক্রমী ঘটনা। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে Read more

জীবিত ৩ স্ত্রীকে মৃত দেখিয়ে ৪র্থ বিয়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
জীবিত ৩ স্ত্রীকে মৃত দেখিয়ে ৪র্থ বিয়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

রাজশাহীর বাগমারা থানার এসআই আব্দুল মজিদের বিরুদ্ধে প্রতারণা ও বহুবিবাহের গুরুতর অভিযোগ উঠেছে। জীবিত দুই স্ত্রীকে মৃত দেখিয়ে তিনি চতুর্থবারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন