ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে মাতৃভাষা বাংলায় শপথ নিয়ে আলোচনায় এসেছেন তিনি।সোমবার (৬ এপ্রিল) সংসদে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কোয়েল। এদিন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ওড়িশা ও মহারাষ্ট্র থেকে আরো ১৯ জন সদস্যও শপথ নেন। শপথ অনুষ্ঠানে কোয়েলের পাশে ছিলেন তার বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক।দীর্ঘ দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে কোয়েল মল্লিক নিজেকে বিতর্কের বাইরে রেখেছেন। অভিনয়ে সাফল্যের পাশাপাশি ব্যক্তিত্ব ও সংযত উপস্থিতির জন্যও তিনি পরিচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ও তার পরিবারের সুসম্পর্ক দীর্ঘদিনের।সম্প্রতি রঞ্জিত মল্লিকের বাড়িতে নির্বাচনী কাজে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকেই কোয়েলের রাজনীতিতে আসা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। যদিও সরাসরি নির্বাচনী রাজনীতিতে না নামলেও রাজ্যসভার মাধ্যমে জাতীয় রাজনীতির অঙ্গনে তার প্রবেশ ঘটল।সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া শপথ গ্রহণের ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী নিজের নাম ‘রুক্মিণী মল্লিক’ হিসেবে উচ্চারণ করছেন। সাধারণ দর্শকদের কাছে তিনি কোয়েল নামে পরিচিত হলেও তার দাপ্তরিক ও একাডেমিক সব নথিতে আসল নাম রুক্মিণী। আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা তদন্তে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. Read more

পিএসসির সচিব হলেন আব্দুর রহমান
পিএসসির সচিব হলেন আব্দুর রহমান

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান। তিনি শ্রম মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন ছিলেন।রোববার (১৪ সেপ্টেম্বর) Read more

মুড়ি ভাজা মেশিনে রাজুর ভাগ্যের বাজিমাত, আয় লাখ টাকা
মুড়ি ভাজা মেশিনে রাজুর ভাগ্যের বাজিমাত, আয় লাখ টাকা

ছোটবেলা থেকেই অভাবের তাড়নায় পড়ালেখা করা হয়নি মাগুরার রাজুর। পনেরো বছর বয়সে বাবাকে হারান। টাকার প্রয়োজনে ছুটেছিলেন রাজধানী ঢাকায়। সেখানে Read more

খালেদা জিয়ার প্রত্যাবর্তন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা
খালেদা জিয়ার প্রত্যাবর্তন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (০৬ মে) সকাল Read more

ভৈরবে ইউপি চেয়ারম্যানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
ভৈরবে ইউপি চেয়ারম্যানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ​ভৈরবে উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান রিপনকে পরিকল্পিতভাবে হয়রানি এবং তাকে সপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন Read more

গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান
গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ অক্টোবর) গৌরীপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন