নওগাঁয় স্কুল ছাত্রীকে ইভটিজিং (উত্যক্ত) করার অপরাধে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক য্বুককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (০৬ এপ্রিল) রাতে সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) গ্রামের নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গোলাম মোস্তফা রাব্বি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।পুলিশ সুত্রে জানা যায়, নওগাঁ শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সড়কে তাকে একা পেয়ে সড়কে গোলাম মোস্তফা রাব্বি নামে ওই যুবক মোটরসাইকেল নিয়ে গতি রোধ করে ওই ছাত্রীর গায়ে হাত দেয় এবং ব্যাড টাচ করে দ্রুত চলে যায়। তারপর থেকেই  ছাত্রীটি ডিপ্রেশনে ও ভয়ে ভুগতে থাকে। বিষয়টি পুলিশ জানতে পারলে সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ ব্যাবহার করে প্রথমে মোটরসাইকেলটি সনাক্ত করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এছাড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।এবিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি জানতে পারি। পরে তাতক্ষনিক গুরুত্ব সহকারে আসামি সনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। ভুক্তভোগীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষয়টি স্বীকার করেছে। ভবিষ্যতেও ইভটিজিংকারীদের পুলিশ কঠোর হস্তে দমন করবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২
সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামে দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ। বুধবার Read more

লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার
লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার

‘এই গেইটে কোন গেইট ম্যান নেই। পথচারী ও সকল প্রকার যানবাহন নিজ দায়িত্বে পারাপার করিবেন, যে কোন দুর্ঘটনার জন্য রেল Read more

নেইমারকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করলেন আনচেলত্তি
নেইমারকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করলেন আনচেলত্তি

প্রায় ২২ মাস পর ব্রাজিল জাতীয় দলে ফেরার দ্বারপ্রান্তে ছিলেন নেইমার জুনিয়র। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে Read more

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ফরিদপুরের ড. শাহাবুদ্দিন
বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ফরিদপুরের ড. শাহাবুদ্দিন

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও নাম লিখিয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান ও প্রখ্যাত গবেষক ড.শাহাবুদ্দিন আহমেদ। সম্প্রতি প্রকাশিত ‘এ ডি সাইন্টিফিক ইনডেক্স’-এ Read more

সিংড়ায় দরজা ভেঙ্গে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি
সিংড়ায় দরজা ভেঙ্গে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি

নাটোরের সিংড়ায় নাটোর জজকোর্টের আইনজীবী বাকি বিল্লাহ রশিদী ও তার ভাই আব্দুল বারী রশিদীর বাসার ৬টি রুমের তালা ভেঙে দুর্ধর্ষ Read more

টঙ্গীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ৩
টঙ্গীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ৩

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে মহানগরীর বনমালা রোডে ঝটিকা মিছিলের পর দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন