বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান দেশ এবং ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার (৬ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্রিকেট ও রাজনীতি নিয়ে সৃষ্ট আলোচনার অবসান ঘটান।সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের কিছু বক্তব্য ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে তার রাজনীতিতে ফেরা না ফেরা নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। এই প্রেক্ষাপটেই সাকিব তার ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান লক্ষ্য নিয়ে সরাসরি কথা বলেন।ফেসবুক বার্তায় সাকিব জানান, বর্তমানে তার একমাত্র এবং মূল মনোযোগ নিবদ্ধ রয়েছে ক্রিকেটের ওপর। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে জাতীয় দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে চান তিনি। লাল-সবুজের জার্সিতে দেশের জন্য আরও কিছু স্মরণীয় পারফরম্যান্স উপহার দেওয়াই তার এখনকার প্রধান লক্ষ্য।দেশের উন্নয়নে রাজনীতির গুরুত্ব স্বীকার করে সাকিব উল্লেখ করেন, খেলাধুলা থেকে অবসর নেওয়ার পর তিনি দেশের জন্য অবদান রাখতে আগ্রহী। তবে সেই কাজ করার মাধ্যম যে শুধু রাজনীতিই হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে তিনি মনে করেন।সাকিব তার বার্তায় স্পষ্ট করেছেন যে, রাজনীতি ছাড়াও দেশের সেবা করা সম্ভব। যদিও তিনি এটিও যোগ করেছেন যে, রাজনীতির মাধ্যমে জনকল্যাণমূলক কাজগুলো করা তুলনামূলক সহজ হয়। তবে এখনই তিনি সক্রিয় রাজনীতি নিয়ে ভাবছেন না বলে ইঙ্গিত দিয়েছেন।দীর্ঘদিন দেশের বাইরে থাকা এই বিশ্বসেরা অলরাউন্ডার নিজের ক্রিকেট ক্যারিয়ারের সফল সমাপ্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি চান হাস্যোজ্জ্বল মুখে জাতীয় দল থেকে বিদায় নিতে। এই লক্ষ্য পূরণে তিনি দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।সম্প্রতি একটি ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপকালে নিজের ক্রিকেট ও রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দলীয় কার্যক্রম না থাকায় তিনি ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন, তবে সুযোগ হলে ভবিষ্যতে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে তার।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাস বিস্ফোরণ, হতাহত ৪২
সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাস বিস্ফোরণ, হতাহত ৪২

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এল-জোর শহর ও মায়াদিনের সংযোগকারী রাস্তায় প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত Read more

তালতলীতে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ
তালতলীতে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহাসিন খানের বিরুদ্ধে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ Read more

রজবকে পবিত্র মাস বলা হয় যে কারণে
রজবকে পবিত্র মাস বলা হয় যে কারণে

হিজরি বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ মাস রজব। এটি ইসলামের চারটি পবিত্র মাসের একটি, যে মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ এবং আত্মশুদ্ধি ও ইবাদতে Read more

ইরান যুদ্ধের জেরে তেল-গ্যাস থেকে রাশিয়ার আয় দ্বিগুণ
ইরান যুদ্ধের জেরে তেল-গ্যাস থেকে রাশিয়ার আয় দ্বিগুণ

ইরানকে কেন্দ্র করে যুদ্ধে রাশিয়ার তেল রাজস্ব উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে Read more

ঢাকায়ও লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
ঢাকায়ও লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

কৃষি খাতে সেচ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং শহর ও গ্রামের বৈষম্য দূর করতে সরকার রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন