কৃষি খাতে সেচ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং শহর ও গ্রামের বৈষম্য দূর করতে সরকার রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে চলা অধিবেশনে প্রতিমন্ত্রী ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের আস্থা কমে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য এলে সেখানে বিশ্বাস অর্জন করতে দেশবাসীর কিছুটা সময় লাগবে। তবে বর্তমান সরকার তাদের শপথের মর্যাদা এবং পবিত্র সংসদের স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর। বর্তমানে এই বিদ্যুৎ সমস্যা একদিনের নয়, বরং এটি বিগত ফ্যাসিস্ট সরকারের পুঞ্জীভূত অব্যবস্থাপনার ফল। বর্তমানে কাগজে-কলমে উৎপাদন ক্ষমতা অনেক বেশি থাকলেও বাস্তবতার সঙ্গে সেটির গরমিল রয়েছে।’তিনি আরও বলেন, ‘গতকাল দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট, যার বিপরীতে উৎপাদন সম্ভব হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ফলে দেশজুড়ে ২ হাজার ৮৬ মেগাওয়াট লোডশেডিং করতে বাধ্য হয়েছে সরকার।’ঢাকায়ও লোডশেডিং করার কথা জানিয়ে অমিত বলেন, ‘বর্তমানে ফসল কাটার মৌসুম চলায় কৃষকদের সেচ কাজের সুবিধার্থে প্রধানমন্ত্রী নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়ন এবং জুলাই অভ্যুত্থানের বৈষম্যহীন বাংলাদেশের চেতনা সমুন্নত রাখতে রাজধানী ঢাকাতে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’দেশে প্রতিদিন ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে নিজস্ব উৎপাদন ও আমদানি মিলিয়ে ২ হাজার ৬৩৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।তিনি বলেন, ‘ফলে প্রতিদিন ১ হাজার ১৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে। পর্যাপ্ত অর্থ থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার না থাকায় দ্রুত গ্যাস আমদানি বাড়ানো সম্ভব হচ্ছে না। তবে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার তালিকায় এই অবকাঠামো উন্নয়নের কাজ দৃশ্যমান হবে।’প্রতিমন্ত্রী বলেন, ‘একটি আমদানি করা পাওয়ার প্ল্যান্ট এবং একটি কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট রক্ষণাবেক্ষণ কাজের জন্য বর্তমানে বন্ধ থাকায় সরবরাহ কিছুটা ব্যাহত হচ্ছে। কয়েকদিনের মধ্যে এগুলো পূর্ণ উৎপাদনে ফিরলে আগামী সাত দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান
এবার বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান

জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত ও পাকিস্তান। এরই ধারাবাহিকতায় শনিবার (০৩ মে) Read more

কুপিয়ে হত্যা: একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা পরিবার
কুপিয়ে হত্যা: একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা পরিবার

গ্রামটির সড়কগুলোতে যেন স্তব্ধ নীরবতা বিরাজ করছে। একটু সামনে এগুতেই দৃষ্টি পড়ে—অনেক নারী-পুরুষ ও শিশু একটি বাড়িতে ভিড় জমাচ্ছেন। বাড়ির Read more

বাছাই শেষে পাবনায় ৫ জনের মনোনয়ন বাতিল
বাছাই শেষে পাবনায় ৫ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে পাবনার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র Read more

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে হৃদয় (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে Read more

টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার না হওয়ায় সড়ক অবরোধ
টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার না হওয়ায় সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারী এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে Read more

প্রথম দিনে দেশে ফিরেছেন ৪৪০৮ হাজি, মোট মারা গেছেন ২২ জন
প্রথম দিনে দেশে ফিরেছেন ৪৪০৮ হাজি, মোট মারা গেছেন ২২ জন

হজ শেষে ফিরতি ফ্লাইটে প্রথম দিনে (মঙ্গলবার) দেশে ফিরেছেন ৪ হাজার ৪০৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪১৯ এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন