সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এল-জোর শহর ও মায়াদিনের সংযোগকারী রাস্তায় প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩৭ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টিভির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।প্রতিবেদনে বলা হয়, চলন্ত অবস্থায় বাসটিতে পূর্বে স্থাপন করা বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে হামলা চালানো হয়। নিহতরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তেল স্থাপনা রক্ষার দায়িত্বে ছিলেন।কেউ এই হামলার দায় স্বীকার করেনি, তবে এলাকাটি ২০১৯ সালে সিরিয়ায় পরাজিত ইসলামিক স্টেট গ্রুপের স্লিপার সেলের আবাসস্থল হিসেবে পরিচিত। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সম্ভবত ইসলামিক স্টেট (আইএস) সদস্যরা এই হামলার সঙ্গে জড়িত।একসময় সিরিয়া ও ইরাকের বিশাল অংশ নিয়ন্ত্রণকারী আইএস দামেস্কে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে নতুন কর্তৃত্বের বিরোধিতা করছে। আল-শারা একসময় সিরিয়ায় আল-কায়েদার শাখার প্রধান ছিলেন এবং আইএসের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জন্মদিনের উপহারে টেস্ট জয় চান সিমন্স
জন্মদিনের উপহারে টেস্ট জয় চান সিমন্স

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স আজ (১৭ এপ্রিল) ৬২ বছরে পা রেখেছেন। জীবনের এই বিশেষ দিনে খুব বড় Read more

কৃষকের নীরব সহযোদ্ধা: ফসলের মাঠে অতন্দ্র প্রহরী কাকতাড়ুয়া
কৃষকের নীরব সহযোদ্ধা: ফসলের মাঠে অতন্দ্র প্রহরী কাকতাড়ুয়া

আবহমান গ্রাম বাঙলার কৃষকরা ক্ষেতের ফসল পাখি, ইঁদুরসহ ফসলখেকো প্রাণীর উপদ্রব থেকে রক্ষার কৌশল হিসেবে কাকতাড়ুয়ার ব্যবহার করছেন এখনো। গ্রামীণ Read more

ভিয়েতনামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০
ভিয়েতনামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০

ভিয়েতনামের কেন্দ্রীয় অঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। স্থানীয় সময় Read more

পঞ্চগড়ে এনআইডি সার্ভার কপিকে ঘিরে রমরমা বাণিজ্য!
পঞ্চগড়ে এনআইডি সার্ভার কপিকে ঘিরে রমরমা বাণিজ্য!

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি আদান-প্রদানকে কেন্দ্র করে রমরমা বাণিজ্য গড়ে উঠছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আউটসোর্সিং ও রাজস্ব Read more

পরীক্ষায় অনিয়মের সংবাদ প্রকাশে জেরে শিক্ষকদের হামলা!
পরীক্ষায় অনিয়মের সংবাদ প্রকাশে জেরে শিক্ষকদের হামলা!

খানসামা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষকদের ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দেওয়ার অনিয়মের সংবাদ প্রকাশের পর একদিকে সাংবাদিকের Read more

মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস
মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বাংলা ড্রেজার মেশিনসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন