নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে ট্রাকচাপায় নিহত অন্তরের পর আহত হয়ে চিকিৎসায়ধীন অবস্থায় তার বন্ধু মো. ইব্রাহীম ইমনও (১৯) মারা গেছে।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েত ভূঁঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমন উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিন হাজীর বাড়ির রেজাউল হকের ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। আর নিহত অন্তর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার-সংলগ্ন মৃধাবাড়ির একরামুল হকের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতির কারণে কোম্পানীগঞ্জে অকটেন ও পেট্রোলের সংকট চলছে। এ কারণে গত বৃহস্পতিবার বিকেলে অন্তর ও তার বন্ধু ইমন মোটরসাইকেলের জন্য তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশে বাড়ি থেকে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অন্তর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আর দুর্ঘটনার ৪ দিন পর সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমনও মারা যায়।রামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এনায়েত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চার ভাই ২ বোনের মধ্যে ইমন সবার ছোট ছিল। কিছুদিন পর ইমনের প্রবাসে যাওয়ার কথা ছিল। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে অনেকেই রাজধানী বা কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে যান। কেউ আবার পরিবার নিয়ে ঘুরতে বের হন। ফলে Read more

এশিয়া কাপ খেলতে ভারতে বাংলাদেশ হকি দল
এশিয়া কাপ খেলতে ভারতে বাংলাদেশ হকি দল

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শেষ মুহূর্তে এএইচএফ মেনস হকি এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে সুযোগ এসে যায় বাংলাদেশের Read more

পদত্যাগ করেছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন
পদত্যাগ করেছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৭ মে) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিলে পরিচালনা পর্ষদ Read more

ক্যাম্পাসের মূল ফটকজুড়ে পোস্টার ও কার্ডের স্তুপ
ক্যাম্পাসের মূল ফটকজুড়ে পোস্টার ও কার্ডের স্তুপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এদিকে ক্যাম্পাসের মূল ফটক দিয়ে ভোটারদের প্রবেশ Read more

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল
নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও তাসনিম জারাসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদ, ইন্টারিম সরকারের গাফিলতির Read more

কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেই হত্যার হুমকি
কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেই হত্যার হুমকি

মাদারীপুরের কালকিনিতে নাকের সামনে চেতনানাশক দিয়ে ৮ বছরের এক শিশুকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা কাউকে বললে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন