নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও তাসনিম জারাসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদ, ইন্টারিম সরকারের গাফিলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের আখড়া বাজার চত্বর থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গুরুদয়াল চত্বরে গিয়ে শেষ হয়।মিছিলে তারা ‘আখতারের ওপর হামলা কেন’, ‘এনসিপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নাগরিক পার্টির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবশক্তির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’, ‘যুবলীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।বিক্ষোভ মিছিলে বিলুপ্ত ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান, সদস্য সচিব মো. জুবায়ের আলম, যুগ্ম সদস্য সচিব হোসাইন আহমেদ সাঈমসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিক্ষোভকারীরা।এসময় বিক্ষোভকারীরা বলেন, বিদেশে রাজনৈতিক নেতার ওপর এ ধরনের হামলা বাংলাদেশের জন্য লজ্জাজনক এবং এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তারা এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন এবং সরকারের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন।বিক্ষোভকারীরা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পূর্বের বিভিন্ন কর্মকাণ্ডের আনুষ্ঠানিক বিচারের দাবি উত্থাপন করেন।উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও গালমন্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল সমর্থকরা গতরাতে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে। এদিকে এ ঘটনায় তাদের মধ্যে মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (০১ নভেম্বর)
টিভিতে আজকের খেলা (০১ নভেম্বর)

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি শনিবার (১ নভেম্বর) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেওয়া যাক পাকিস্তান Read more

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিনে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। Read more

যশোরে প্রাইভেটকার ভাড়া নিয়ে বিরোধ, ককটেল হামলায় যুবক আহত
যশোরে প্রাইভেটকার ভাড়া নিয়ে বিরোধ, ককটেল হামলায় যুবক আহত

যশোর শহরের রেলগেটে ককটেল হামলায় রবিউল ইসলাম ওরফে রনি (২৬) নামে একজন আহত হয়েছেন। শনিবার বিকেলে সেখানকার প্রাইভেটকার স্ট্যান্ড সংলগ্ন Read more

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার(১১ এপ্রিল) উপজেলার চৌরখুলী Read more

গাজীপুর কাঁচা বাজারে আগুন নিয়ন্ত্রণে, পুড়ল অর্ধশতাধিক দোকান
গাজীপুর কাঁচা বাজারে আগুন নিয়ন্ত্রণে, পুড়ল অর্ধশতাধিক দোকান

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই মার্কেটের অন্তত অর্ধশত দোকান ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার Read more

অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন
অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন

অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট সদস্য হিসেবে স্বপদে পুনর্বহালের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন