নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শেষ মুহূর্তে এএইচএফ মেনস হকি এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে সুযোগ এসে যায় বাংলাদেশের সামনে। সেই সুযোগ কাজে লাগাতে আজ সকালে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ হকি দল।আগামী ২৯ আগস্ট ভারতের বিহারে শুরু হবে এবারের হকি এশিয়া কাপ। মূলত গত এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এএইচএফ কাপে তৃতীয় হওয়ায় সরাসরি এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। তবে পাকিস্তান নাম প্রত্যাহার করায় পুল ‘বি’-তে জায়গা পায় লাল-সবুজের দল।এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দল মাত্র ১৪ দিনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে। সময় স্বল্পতা সত্ত্বেও দলের প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব আশাবাদী, “এই ১৪ দিনে খেলোয়াড়েরা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, তাহলে কিছু ভালো ফল আসবে—এই বিশ্বাস আমার আছে।”এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী বুধবার কাজাখস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।এশিয়া কাপে লাল-সবুজের দল পড়েছে পুল ‘বি’-তে। বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯৪ জন হাসপাতালে ভর্তি
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯৪ জন হাসপাতালে ভর্তি

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু Read more

সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ 
সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে সড়ক Read more

বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

টিভি ও বিভিন্ন অ্যাপে মঙ্গলবার (২৪ মার্চ) দেখা যাবে বেশ কয়েকটি ম্যাচ। ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল শুরু হয়েছে গতকাল। আজ Read more

৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

দেশের ৮ বিভাগেই আজ বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ Read more

নওগাঁর তপোবন বালিকা উবিতে ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাৎ
নওগাঁর তপোবন বালিকা উবিতে ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাৎ

নওগাঁ শহরের তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে সেকেন্ডারি এডুকেশন  ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ঝঊউচ) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা Read more

১৬ বছর পর বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত বিএনপির
১৬ বছর পর বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত বিএনপির

গত বছর ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের দলীয় কর্মসূচি পালন করছে। এবার দীর্ঘ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন