গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সোহাগ মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার রামপুর গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ‘লিবার্টি নিটওয়্যার লিমিটেড’ নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহাগ মিয়া ব্যক্তিগত মোটরসাইকেলে করে কালিয়াকৈর চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।খবর পেয়ে কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, আশা তানজিদের
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, আশা তানজিদের

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লজ্জ্বাজনকভাবে হেরেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো শুরু পায় বাংলাদেশ। তবে ব্যাটারদের Read more

সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা
সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন যে তাদের বাহিনী সৌদি আরবে অবস্থিত Read more

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে
সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

প্রহসনের নির্বাচন আয়োজন করার অভিযোগে ঢাকার শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ৪ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের বিচারের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ
ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের বিচারের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন Read more

ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃত্যু
ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে বিজয় দশমীতে দুর্গা বিসর্জন দিতে ১৩ জনের মৃত্যু হয়েছে। দুটি আলাদা দুর্ঘটনায় এ মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে। নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন