নারায়ণগঞ্জে অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে দুই হাসপাতালকে পাঁচ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম অভিযান পরিচালনা করে ওই জরিমানা আদায় করেন।অভিযানে মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবে সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য আদায়, অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ না করা, যথাযথ স্টেরিলাইজেশনের অভাব, প্যাথোলজিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতার প্রমাণ প্রদর্শনে ব্যর্থতা এবং বেড অনুযায়ী নার্সের স্বল্পতা—এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।শহরের পলি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করা, ইচ্ছামতো মূল্য নির্ধারণ এবং দক্ষ জনবল ছাড়া প্যাথলজি পরীক্ষা পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটিকে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় র‍্যাব-১১, পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়া একরাতে ৬২৩টি ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: জেলেনস্কি
রাশিয়া একরাতে ৬২৩টি ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: জেলেনস্কি

রাশিয়া শুক্রবার রাতে ৫৯৭টি ড্রোন ও ২৬টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১২ জুলাই) Read more

আগামী ৫ দিন থাকতে পারে কুয়াশা ও শীতের দাপট
আগামী ৫ দিন থাকতে পারে কুয়াশা ও শীতের দাপট

আগামী ৫ দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত Read more

চারটি স্কুলে ভাগ করে শিক্ষা কার্যক্রম চলবে সাত কলেজের
চারটি স্কুলে ভাগ করে শিক্ষা কার্যক্রম চলবে সাত কলেজের

রাজধানীর সরকারি ৭ কলেজকে ৪টি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার। আজ সোমবার (৪ Read more

শেখ হাসিনাকে অব্যাহতি দেয়ার আবেদন স্টেট ডিফেন্সের, শুনানি হতে পারে আজ
শেখ হাসিনাকে অব্যাহতি দেয়ার আবেদন স্টেট ডিফেন্সের, শুনানি হতে পারে আজ

এ সংক্রান্ত বিষয়ে আজই সোমবার (৭ জুলাই) শুনানি হতে পারে বলে জানিয়েছেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। জুলাই-আগস্টে সারাদেশে হত্যাকাণ্ডের ঘটনায় Read more

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়

৪৮তম ওভারে বোলিং করতে আসা সাইফ হাসানকে প্রথম বলেই লং অফের ওপর দিয়ে ছক্কা মারলেন মোহাম্মদ নবী। এই ছক্কাতেই আফগানিস্তানের Read more

প্রচারের অভাবে গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর মানুষ
প্রচারের অভাবে গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর মানুষ

দেশজুড়ে বইছে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। এবার ভোট উৎসবে নতুন মাত্রা যোগ করেছে গণভোট। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন