দেশজুড়ে বইছে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। এবার ভোট উৎসবে নতুন মাত্রা যোগ করেছে গণভোট। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বহুল প্রতীক্ষিত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সংসদ নির্বাচন নিয়ে ঘরে-বাহিরে, চায়ের দোকানে মানুষের আগ্রহের পারদ তুঙ্গে থাকলেও গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর গ্রামগঞ্জের সাধারণ মানুষ।জানা যায়, এই গণভোট সামনে রেখে নওগাঁয় গত কয়েকদিন আগে শহরের মুক্তির মোড়ে সরকারিভাবে ভোটের গাড়িতে গণভোট সম্পর্কে প্রচার চালানো হয়। জেলার আরো কয়েকটি উপজেলার শুধু প্রাণকেন্দ্রে প্রচার করতে দেখা যায়। তবে গ্রামগঞ্জে প্রচার চালানোর কোন দৃশ্যে চোখে পড়েনি। প্রচারের অভাবে গণভোটের বিষয়ে গ্রামগঞ্জের সাধারণ মানুষ জানেন না কোন বিষয়ে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোট দিতে হবে।স্থানীয় বাসিন্দারা বলছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিয়েই শুধু আলোচনা হয়। অনেক প্রার্থী ও সমর্থকরা দলীয় প্রতিকে তাদের কাছে গিয়ে ভোট চেয়েছেন। তবে গণভোট নিয়ে কেউ কোন কথা বলেনি। যেহেতু এবছর গণভোট হবে তাই গ্রামাঞ্চলে বেশি বেশি প্রচার চালানো হলে মানুষ বিষয়টি বুঝতে পারবে।সদর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের দিনমজুর রুস্তম আলী বলেন, ‘এমপি বানানোর জন্য মার্কাতে ভোট দেওয়া বুঝি। গ্রামের সবাই এমপি ভোটের কথাই বলছে। কিন্তু গণভোট তো বুঝি না।’শিকারপুর গ্রামের ইসরাফিল বলেন, ‘এমনি শুনেছি এবার নাকি দুইটা ভোট দেওয়া লাগবে। এমপি (সংসদ সদস্য) বানানোর জন্য ভোট দেওয়া লাগে ঠিক আছে। কিন্তু গনভোট কি-তা তো জানিনা।’বোয়ালিয়া এলাকার আলম হোসেন বলেন, ‘গণভোট কি জানা নেই। হয়তো কোন রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে হবে এই রকম কিছু।’রানীনগর উপজেলা মিরাট গ্রামের সোহরাব হোসেন বলেন, ‘মানুষের মুখে শুনেছি এবার এমপি (সংসদ সদস্য) ভোটের পাশাপাশি হ্যাঁ বা না ভোট দেওয়া লাগবে। কিন্তু কি বিষয়ে এই ভোট দেওয়া লাগবে সেটা জানিনা। গ্রামে কেউ কিছু জানে না।’বদলগাছী উপজেলার জাইজাতা গ্রামের সাত্তার মন্ডল বলেন, ‘গণভোট মানে কি জানি না। এই গণভোটের কথা আজকে প্রথম শুনলাম। কেউ হয়তো ভালো করে বুঝিয়ে দিলে বুঝবো। গ্রামে এ বিষয়ে কোনো প্রচার নেই।’বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নওগাঁর জ্যেষ্ঠ যুগ্ন-আহ্বায়ক ফজলে রাব্বী বলেন, ‘শুধু গ্রামের মানুষ না, শহরের অনেক মানুষ গণভোট সম্পর্কে অবগত নন। শহরে কিছু মাইকিং শুনা যায়, তা পর্যাপ্ত নয়। গণভোট সম্পর্কে মানুষকে অবগত করতে হলে একবারে তৃণমূল পর্যায়ে প্রচার চালাতে হবে। তাহলে সাধারণ মানুষ গণভোট সম্পর্কে জানতে পারবে।’বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নওগাঁর আহ্বায়ক আরমান হোসেন বলেন, ‘গণভোট সম্পর্কে সরকারিভাবে কিছু কিছু জায়গায় গাড়িতে করে যে প্রচার চালানো হচ্ছে সেটি কোথাও না দাঁড়ানোয় গণভোটের প্রচার হচ্ছে না মৃত ব্যক্তির ঘোষণা হচ্ছে সেটি বুঝতে পারছে না মানুষ। এতে গণভোটের যে প্রচার হওয়া উচিত, সেটি হচ্ছে না। আমাদের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় টিম করে হাট-বাজার থেকে শুরু করে মানুষের ঘর পর্যন্ত গণভোট সম্পর্কে জানাতে প্রচার কাজ শুরু হয়েছে।’নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, ‘গণভোট বিষয়ে তিনটি মন্ত্রনালয় সমন্বয়ে প্রচার শুরু হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও প্রচার চলছে। এখনো যেহেতু সময় আছে, আশা করি গণভোট সর্ম্পকে সবাই জানতে পারবে।’নওগাঁয় ছয়টি আসনে মোট ভোটার ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১লাখ ৫৯ হাজার ৭৭১জন এবং মহিলা ভোটার ১১লাখ ৬৯হাজার ৮০০জন। হিজড়া ভোটার রয়েছে ২১জন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলিয়াখালি সমুদ্র সৈকতে তিন দিন পড়েছিল মৃত ডলফিন
গুলিয়াখালি সমুদ্র সৈকতে তিন দিন পড়েছিল মৃত ডলফিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রের পানিতে ভেসে আসা একটি মৃত বিপন্ন প্রজাতির ডলফিন তিন দিন ধরে পড়েছিল গুলিয়াখালি সমুদ্র সৈকতে। তিন দিন Read more

ভোট কারচুপির প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব: জাকসু নির্বাচন কমিশনার
ভোট কারচুপির প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব: জাকসু নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট কারচুপি কিংবা জাল ভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে Read more

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া Read more

সিলেট সীমান্তে অনুপ্রবেশে বিএসএফের দুঃখ প্রকাশ
সিলেট সীমান্তে অনুপ্রবেশে বিএসএফের দুঃখ প্রকাশ

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএস সদস্যদের অনুপ্রবেশ ও স্থানীয় কৃষকদের ফসল নষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।সোমবার (০৩ Read more

প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে সব দল: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে সব দল: প্রেস সচিব

হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠা রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের Read more

বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক
বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন