ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের গোপন বা আন্ডারকাভার ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরাইল। সোমবার (০৬ এপ্রিল) ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। খবর আলজাজিরার। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানান, অভিযানের মাধ্যমে এই ইউনিটের নেতৃত্বে থাকা ওই ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহত ব্যক্তি কুদস ফোর্সের গোপন কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন।দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, আজ সোমবার (৬ এপ্রিল) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ‘সন্ত্রাসী হামলায়’ তিনি নিহত হন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে খেলানার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, দাদা গ্রেপ্তার
যশোরে খেলানার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, দাদা গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়ায় খেলানা প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দাদার বিরুদ্ধে। শিশুটি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল Read more

ভৈরবে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু
ভৈরবে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে বালুর মাঠ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা এক নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল Read more

সরকার নির্ধারিত দামে দেবীগঞ্জে ধান চাল সংগ্রহ শুরু
সরকার নির্ধারিত দামে দেবীগঞ্জে ধান চাল সংগ্রহ শুরু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৫-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।শনিবার (১৭ মে) দুপুর ১টায় উপজেলা Read more

আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া শুরু, দেখানো হচ্ছে বিটিভিতে
আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া শুরু, দেখানো হচ্ছে বিটিভিতে

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Read more

ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ১০ লাখ টাকার নতুন ট্রাস্ট ফান্ড গঠন
ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ১০ লাখ টাকার নতুন ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘ড. এ এইচ এম করিম ও Read more

বিশ্বম্ভরপুরে মদসহ আটক ১
বিশ্বম্ভরপুরে মদসহ আটক ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৮৬ বোতল বিদেশী মদসহ মোঃ জুনায়েদ মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯।আটক জুনায়েদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন