টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক গার্মেন্টস কোয়ালিটি সুপারভাইজারের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে গোড়াই উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।নিহত লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে রবিউল ইসলাম তালুকদার (৪০)। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নীট লিঃ কোম্পানিতে ইকোভিলে ভবনের ৫ম তলায় কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কাজ করতেন।নিহতের সহকর্মী সুপারভাইজার শামীম হোসেন জানান, রবিউল চাকরির সুবাদে পরিবার নিয়ে গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো দুপুরে ১ ঘন্টা বিরতি পেয়ে মোটরসাইকেলযোগে বাসায় খাবার খেতে যান।খাবার খেয়ে কর্মস্থলে ফেরার পথে ঢাকামুখী একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সরোয়ার বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে মাদকসহ সাবেক সেনা সদস্য আটক
জয়পুরহাটে মাদকসহ সাবেক সেনা সদস্য আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলাম (৫২) নামে এক সাবেক সেনা সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (৭ Read more

লাইসেন্স নবায়ন করতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী
লাইসেন্স নবায়ন করতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে ট্রেড লাইসেন্স আনতে গিয়ে খুন হলেন এক ব্যবসায়ী। বুধবার (২ জুলাই) বিকেল ৩ ঘটিকার Read more

যাকে যৌন হয়রানি করছে সেও মজা নিছে, মার্কসও নিছে!
যাকে যৌন হয়রানি করছে সেও মজা নিছে, মার্কসও নিছে!

যাকে যৌন হয়রানি করছে সেও মজা নিছে, পরীক্ষায় মার্কসও নিছে বলে মন্তব্য করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইলেকট্রিক্যাল এন্ড Read more

হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’
হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’

বাংলাদেশের সম্ভাবনাময় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ নামের ম্যারাথন প্রতিযোগিতা। এদিন Read more

পঞ্চগড়ে সীমান্ত পাড়ি দেওয়ার আগে নারীসহ আটক ৩
পঞ্চগড়ে সীমান্ত পাড়ি দেওয়ার আগে নারীসহ আটক ৩

পঞ্চগড়ে ৫৬ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৮টার Read more

১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ১৫ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে নৌ হুঁশিয়ারি সংকেত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন